মঙ্গলবার, 7 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

“জিম্মি করে বাতিল করা হয়েছে আমাদের সুবিধা”- রাবি কর্মকর্তা

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ - ৪:০৫ অপরাহ্ন

আমাদের ন্যায্য সুবিধা হরণ করতে গত ২ জানুয়ারী সকালে প্রশাসনিক ভবনে তালা দেয় ছাত্র নামে কিছু গুন্ডা ও বহিরাগতরা। আমাদেরকে জিম্মি করে রাখে সারাদিন। বের হওয়ার অনুরোধ করলে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমাদের উপর ঠান্ডা পানি নিক্ষেপ করে। অসুস্থ ও বৃদ্ধ কারোকে ছাড় দেয়নি তারা। প্রশাসনিক দায়িত্বরত কর্মকর্তাদের উপর বন্দুকের নল ঠেকিয়ে বাতিল করে আমাদের সুবিধা।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী, পরিবহন কর্মচারী এই কর্মসূচির আয়োজন করেন।
তিনি আরো বলেন, আজকের ধর্মঘট আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনে কি আমরা অংশ গ্রহণ করিনি? তাহলে আমরা কেনো বৈষম্যের শিকার হবো? এই কোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীরদের প্রাতিষ্ঠানিক সুবিধা। বহু বছর ধরে ধারাবাহিক ভাবে এই সুবিধা আমরা পাচ্ছি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো আমাদের ন্যায্য দাবী প্রাতিষ্ঠানিক সুবিধা যেন ফিরিয়ে দেওয়া হয়। তা নাহলে আমরা কঠিন থেকে কঠিনতর অবস্থান নিবো “
এসময় বিশ্ববিদ্যালয়ের স্টুয়াড শাখার সহকারী রেজিস্ট্রার বলেন, রাবিসহ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা রয়েছে। শুরু থেকে এই সুবিধা গুলো তারা পেয়ে আসছে। আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা যদি আগামীতে আমাদের দেওয়া না হয় আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। এই সুবিধা না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। 
এসময় অফিসার্স সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রায় দুই শতাধিক কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার পোষ্য কোটা বাতিলের প্রতিবাদ জানিয়ে জানিয়ে মানববন্ধন করেন তারা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “আন্তর্জাতিক রিসার্চ সিম্পোজিয়াম” কর্মশালা

ইবিতে বর্ণিল আয়োজনে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

রূপগঞ্জে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহীর পবা হাইওয়ে থানার শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা

বশেফমুবিপ্রবি’র নতুন ভিসি ঢাবি অধ্যাপক ড. মোঃ রোকোনুজ্জামান।

ছায়া সংসদে চ্যাম্পিয়ন ডিআইইউ

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৫১ জন

ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

হবিগঞ্জে বিজিবির অভিযানে চোরাচালানের মালামালসহ মাদক উদ্ধার, আটক ১

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ড্র; খেলা শুরু ১৩ নভেম্বর