রবিবার, 9 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববিতে খুলনা জেলা ছাত্র কল‍্যাণ সমিতির নবীন বরণ ও পুনর্মিলন অনুষ্ঠিত

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:৩২ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে নবীন সদস্যদেরকে নিয়ে একটি জাঁকজমকপূর্ণ নবীন বরণ ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় ১২০ জনের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শনিবার ( ৮ই ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রাব্বানি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ। এছাড়াও সমিতির উপদেষ্টা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আশিক ই ইলাহী, সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা 

উপস্থিত ছিলেন। 

এ সময় প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রাব্বানি তার বক্তব্যে বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সমাজসচেতনতা এবং বুদ্ধিবৃদ্ধিক সৃষ্টিশীলতায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। পড়াশোনায় মনোযোগী হয়ে জীবনের প্রতিটি স্তরে শিক্ষার বাস্তবিক প্রয়োগ ঘটাতে হবে। 

অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপনা করেছেন   মোঃ জাকারিয়া গাজী ও আসমা হারুন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি তিতুমীর কলেজে

ববির নবনিযুক্ত ট্রেজারারকে যোগদানে শিক্ষার্থীদের বাধা-বিক্ষোভ

বাবা এক নির্ভরতার ছায়া, আজ বিশ্ব বাবা দিবস

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে নাগেশ্বরীতে র‍্যালি ও আলোচনা সভা

আদালতের রায় এবং সরকারি নির্দেশনা কোনটাই মানেন না আনন্দমোহন কলেজের প্রভাষক আবুল বাশার

হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে হাবিপ্রবি উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ

বোর্ডের ফল জালিয়াতির অভিযোগে সচিবসহ চারজনের বিরুদ্ধে মামলা

ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে র‌্যাব-১১ রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম শুরু

পাবিপ্রবিতে প্রথম জাতীয় বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ২২ বিশ্ববিদ্যালয় নিয়ে

ক্লাসে ফেরার দিন-তারিখ নিয়ে অনিশ্চয়তা বুটেক্স শিক্ষার্থীদের