শুক্রবার, 22 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ - ২:২২ অপরাহ্ন

আবু হাসনাত তুহিন:

১১০ একর ভূমি নিয়ে গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়। সবুজ সমারোহে ঘেরা মায়ার চাদরে জড়ানো প্রাকৃতিক দৃষ্টিনন্দনে ভরপুর এ ক্যাম্পাস মুগ্ধ করবে যে কাউকে। রয়েছে বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থলও।

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে পবিপ্রবি ক্যাম্পাসে বসবাস করে প্রায় ৭ হাজারের মতো মানুষ। পবিপ্রবির বিশাল এই পরিবারের ব্যবহার করা বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে যত্রতত্র। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পূর্বের প্রশাসনের ছিলনা কোন সুনির্দিষ্ট নির্দেশনা কিংবা সুষ্ঠু ব্যবস্থাপনা। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে যত্রতত্র পড়ে থাকে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিক পদার্থ, পলিথিনসহ নানারকম ময়লা-আবর্জনা। যা সৃষ্টি করছে দুর্গন্ধ, নষ্ট করছে মাটির উর্বরতা এবং ব্যাঘাত ঘটাচ্ছে পরিচ্ছন্ন পরিবেশের। উপরন্তু পরিবেশের মারাত্মক বিপর্যয় ও হুমকির মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এমন অসচেতনতা ও পরিবেশের মারাত্মক বিপর্যয় দেখে বিষয়টি ভাবিয়ে তোলে পবিপ্রবির বর্তমান উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামকে। তিনি সিদ্ধান্ত নেন সবার মাঝে পরিচ্ছন্ন ক্যাম্পাসের বার্তা ছড়িয়ে দেওয়ার। আলোচনা করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর ড. মো. জিল্লুর রহমান এর সাথে। তার আহ্বানে সাড়া দিয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টা তার কার্যালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেন ক্যাম্পাস পরিছন্ন রাখার। সেই কার্যক্রমের অংশ হিসেবে “একটি পরিচ্ছন্ন পরিবেশ সুখ এবং শান্তি বৃদ্ধি করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘লেট’স ক্লিন আওয়ার ক্যাম্পাস’ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় টিএসসির সামনে থেকে র‌্যালিটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসির সামনে এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও রোভার স্কাউটস এ রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

র‍্যালিতে অংশ নেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জিল্লুর রহমান, রোভার মেট২৪ অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শরীরচর্চা বিভাগ এর উপ পরিচালক মো. আবু হানিফ প্রমুখ। এ র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

র‍্যালি শেষে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জিল্লুর রহমান বলেন, বর্তমান উপাচার্য মহোদয় আমাদের বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিভিন্ন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় নিয়ে পবিপ্রবি ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয় এ ক্লিন ক্যাম্পাস কর্মসূচি হাতে নিয়েছি।’ এর মাধ্যমে আমরা জনসচেতনতা তৈরির পাশাপাশি ‘আসুন আমাদের ক্যাম্পাস আমরা পরিষ্কার করি’ এই বার্তাটা সবাইকে দিতে চাই।

প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, পরিস্কার পরিছন্নতা ঈমানের অঙ্গ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে আরো সচেতন ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, ক্যাম্পাস যাতে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, সেজন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাই ক্যাম্পাসে ময়লা পরিস্কার করবে। আর সুন্দর পরিবেশ হলেই লেখাপড়ায় মন বসবে। এ বিষয়ে সকলকে সচেতন ও দায়িত্বশীল করার উদ্দেশ্যেই শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সহ সকলের অংশগ্রহণের মাধ্যমে এ র‍্যালিটি অনুষ্ঠিত হয়। সবাই মিলে প্রচেষ্টা চালালে পবিপ্রবি ক্যাম্পাস সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত বিবেচনা করে জানাবে সচিবালয়

গুচ্ছ থেকে বেরিয়ে যেভাবে ভর্তি পরীক্ষা নেবে খুলনা বিশ্ববিদ্যালয়

ইবির বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

যশোরে চাহিদার চেয়ে কম বই বিতরণ, অপূর্ণ শিক্ষার্থীদের নতুন বই পাওয়ার আনন্দ

তাড়াশে গাড়ি চালকের গলা কাটা লাশ উদ্ধার

যশোরে স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বুটেক্স ভর্তি পরিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী কল্যাণ থেকে বসছে ৪টি বুথ

ইবি ছাত্র শিবিরের নবীন বরণ উদ্বোধন করলেন ছাত্র আন্দোলনে শহীদের পিতা

এতিমদের মাঝে পাবিপ্রবির আগামীর সূর্যের ইফতার বিতরণ

হবিগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশী মদ উদ্ধার, গ্রেফতার ১