মঙ্গলবার, 7 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

অনতিবিলম্বে ক্রেডিট ফি কমানোর দাবি হাবিপ্রবির বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ - ৯:৩৮ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের ক্রেডিট ফি কমনো এবং ইমপ্রুভ দেওয়ার ক্ষেত্রে নূন্যতম সিজিপিএ ২.৭৫ উপাচার্যের কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (৭ জানুয়ারি ) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার এর কাছে লিখিত আবেদনপত্র জমা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট ফি ১৫০ টাকা রয়েছে। শিক্ষার্থীরা এটিকে ৮০-১০০ এর মধ্যে করতে বলেছেন। একই সাথে ইমপ্রুভ দেওয়ার ক্ষেত্রে সিজিপিএ ২.২৫ দেওয়া থাকলেও শিক্ষার্থীরা এটিকে ২.৭৫ করার দাবি জানান।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোফাজ্জল হোসেন তপু বলেন, আমরা শিক্ষার্থীদের আর্থিক অবস্থা চিন্তা করে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে ক্রেডিট ফি কমানোর জন্য উপাচার্যের কাছে লিখিত আবেদনপত্র দিয়েছি। তিনি আমাদের দাবি বাস্তবায়নের আস্বস্ত করেছেন।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার বলেন, একাডেমিক কাউন্সিলের মাধ্যমে বিষয়গুলো সমাধান করবো। তবে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বিদেশে পড়াশোনা করার কথা ভাবছেন???

যবিপ্রবিতে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

ইবির কুড়িগ্রাম ছাত্রকল্যাণ সমিতির সভাপতি তৌফিক, সম্পাদক ঐশী

ডিআইইউতে আল ঈমান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কুরআন বিতরণ

এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী দিলো তুরস্কের সংগঠন এয়াতিম ভাকফি

ভারতে ভয়াবহ বিমান বিধ্বস্ত, ২৪২ জনের মধ্যে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

চার দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি, উপাচার্যের আশ্বাস

যবিপ্রবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠনের উদ্যোগ

নাগেশ্বরীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

উলিপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার