শুক্রবার, 30 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার নিশ্চিতে ‘পুষ্টিক্যান্টিন’ উদ্বোধন

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ - ১১:২৭ অপরাহ্ন

​পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( পবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে পুষ্টিকর ও নিরাপদ খাবার নিশ্চিত করার লক্ষ্যে ‘পুষ্টিক্যান্টিন’ প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

​আন্তর্জাতিক সংস্থা গেইন (Global Alliance for Improved Nutrition-GAIN)-এর অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয়ের ‘নিউট্রিশন ক্লাব’-এর সক্রিয় সহযোগিতায় এই ব্যতিক্রমী উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে।

​প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পুষ্টিক্যান্টিনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং ক্যাম্পাসভিত্তিক একটি টেকসই পুষ্টি-সমাধান তৈরি করা। এই ক্যান্টিনের মাধ্যমে শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে সুষম ও নিরাপদ খাবার গ্রহণ করতে পারবেন, যা তাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হবে।

​জানা গেছে, প্রকল্পের আওতায় খাবারের মান, পুষ্টিগুণ এবং কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের মতামত ও চাহিদার ভিত্তিতে মেন্যু নির্ধারণ করা হয়েছে, যাতে এটি শিক্ষার্থী-বান্ধব হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে টিএসসি পরিচালক বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের সঠিক পুষ্টি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। পুষ্টিক্যান্টিন সেই চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বাস্তবসম্মত ও সময়োপযোগী উদ্যোগ। এটি শুধু খাবার সরবরাহেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যকর জীবনধারা তৈরিতেও ভূমিকা রাখবে।”


​আয়োজকরা আশা প্রকাশ করেন, পুষ্টিক্যান্টিন ভবিষ্যতে একটি মডেল প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং তরুণ প্রজন্মের পুষ্টির মানোন্নয়নে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবি প্রশাসনের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশন কর্মকর্তার সৌজন্য সাক্ষাত

কুড়িগ্রামে তালতলা ব্রিজের নিচে দুই নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

জিয়া গবেষণা পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. ইকবাল হোসেন আর নেই

রাবিতে পুত্র-কন্যা কোটার সুবিধা পাবেন না শিক্ষক-কর্মকর্তার সন্তানরা

আওয়ামী লীগের দোসরের কাছ থেকে দেড় যুগ পর জমি ফিরে পেল প্রকৃত মালিক

নতুন সম্ভাবনার পথে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের ‘দ্য গ্র্যান্ড প্যাসেজ-২০২৫

নাগেশ্বরীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

উলিপুরে রাস্তার বেহাল দশা, ঝুঁকিতে চলাফেরা করছেন হাজারো মানুষ।

ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা 

হাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান