বুধবার, 19 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভিসির নির্দেশে করা মামলার সাক্ষী হয়ে বাগিয়ে নিলেন প্রক্টরের পদ

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:৩০ অপরাহ্ন

ববি প্রতিনিধি:

সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে করা মামলার মিথ্যা সাক্ষী হয়ে প্রক্টরের পদ বাগিয়ে নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. সোনিয়া খান সনি। এর আগে এই স্থলে প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম রফিকুল ইসলাম। 

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম  স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। 

অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত শিক্ষককে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রক্টরের শূন্য পদে সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

একইসাথে ড. এ.টি.এম. রফিকুল ইসলাম সহযোগী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ-কে প্রক্টর (সাময়িকভাবে ভারপ্রাপ্ত) এর দায়িত্ব হতে ১৯.০২.২০২৫ তারিখ পূর্বাহ্ন থেকে ধন্যবাদ জ্ঞাপনসহ অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গোপন সিন্ডিকেট ও ফ্যাসিবাদের পূর্ণবাসনের অভিযোগ এনে আন্দোলন করে আসছিলো বিশ্ববিদ্যালয়টির সাদারণ শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. শূচিতা শরমিন শিক্ষার্থীদের কোন কথা না শুনে সিন্ডিকেট সভা চালিয়ে যেতে চাইলে বেলা ৩ টার দিকে শিক্ষার্থীরা ভিসি বাসভবনের মূল ফটক ভেঙ্গে ভিতরে ঢুকে পরে এবং সিন্ডিকেট সভা বন্ধের জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বাধ্য হয়ে সিন্ডিকেট সভাটি একটি এজেন্ডার জরুরি সিন্ডিকেট সভাই রূপ দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শূচিতা শরমিন। এর পেক্ষিতে উপাচার্য নিজে প্রধান সাক্ষী হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বন্দর থানায় একটি ভাংচুর ও সন্ত্রাসী মামলা দায়ের করেন। যেখানে ৪ নাম্বার সাক্ষী হিসাবে বর্তমান প্রক্টর ড. সোনিয়া খান সনির নাম দেখা যায়।জানা যায়, ভিসির নির্দেশে কিছু না জেনেই মিথ্যা সাক্ষী হন তিনি।

এ বিষয়ে ড. সোনিয়া খান সনির কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা সম্পূর্ণই ভ্রান্ত একটি বিষয়। সাক্ষী হওয়ার কারণে প্রক্টর হয়েছি এটা আসলে ভুল বরং আমি প্রক্টরিয়াল বডির সদস্য ছিলাম সেই কারণেই আমাকে সাক্ষী করা হয়েছে। 

এসময় তিনি মামলার বিষয়ে কিছুই জানতেন না বলে স্বীকার করে ওই প্রতিবেদককে বলেন, আমি মামলার ওই মুহূর্তে কিছুই জানতাম না। ম্যাডাম ওই মুহূর্তে আমাকে কিছুই জানাননি পরে আমি জানতে পারি বিষয়টি। তবে আমি সেদিন যা বলেছি আজও তাই বলছি মামলার বিষয়ে আমি কিছুই জানতাম না।

তবে জানা যায়, মামলায় সাক্ষী হওয়া ৪ জন প্রক্টরের মধ্যে দুই জন প্রক্টরকে ববি প্রসাশন কতৃক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও ড. সোনিয়া খান সনিকে করা হয় প্রক্টর। অব্যাহতি প্রাপ্ত প্রক্টরদ্বয় হলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ সাইফুল ইসলাম (সহকারী প্রক্টর, ভারপ্রাপ্ত) ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ ইলিয়াস হোসেন ( সহকারী প্রক্টর, ভারপ্রাপ্ত)।

এ বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শূচিতা শরমিনকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত
২ বাংলাদেশী কৃষককে নির্যাতনের অভিযোগ

২ বাংলাদেশী কৃষককে নির্যাতনের অভিযোগ

উলিপুরে ১৫’শ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নয়ন গ্রেপ্তার

ঢাকায় শুরু হলো দেশের অন্যতম বৃহৎ বডিবিল্ডিং প্রতিযোগিতা ‘মিঃ ঢাকা – ২০২৫’

ফেক একাউন্ট খুলে শিবিরের বিরুদ্ধে দিনে ১০ পোস্ট করার নির্দেশনা ছাত্রদল নেতার, স্ক্রিনশট ভাইরাল

কামড় দেওয়ার পর সাপকে নিয়ে টিকটক অতঃপর…….

বিএনপির দলীয় ইফতার কর্মসূচিতে শেকৃবি প্রশাসনের অংশগ্রহণ নিয়ে সমালোচনা

টাইমস র‍্যাঙ্কিংয়ে ডিআইইউ’র সাফল্য

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

বশেফমুবিপ্রবিতে ছাত্রদলপন্থীদের মানববন্ধন

বসুন্ধরা শুভসংঘের রাবি শাখার সভাপতি মাহবুব, সম্পাদক আলফাজ