শুক্রবার, 25 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুবির ‘বি’ ইউনিটের পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বে ৫৪ জন

প্রতিবেদক
বিথী আক্তার কাজল, কুবি প্রতিনিধি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ - ৩:০৮ অপরাহ্ন

 

 

কুবি প্রতিনিধি: 

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিট পরীক্ষা আজ (২৫ এপ্রিল)। এই ইউনিটে আবেদনকারীদের ভিড় চোখে পড়ার মতো। আসনপ্রতি লড়ছেন গড়ে ৫৪ জন শিক্ষার্থী। 

 

আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টা থেকে ৫টা অবধি অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। 

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩ হাজার ৭৯২টি। সেই হিসেবে আসন প্রতি লড়বে ৫৪ জন। 

 

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ক্যাম্পাস ও এর আশপাশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ছাত্রসংগঠন, বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন এবং নিজস্ব স্বেচ্ছাসেবী দল পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত রয়েছে। 

 

এনিয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘আমরা অনেকদিন পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছি, সেক্ষেত্রে আগের পরীক্ষায় টুকটাক যে ভুল হয়েছিলো সেগুলো যেন এখন আর না হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের শহরের কেন্দ্রগুলির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সবকিছু আছে।’ 

 

এর আগে গত ১৯ এপ্রিল ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিব কনজুমার ইয়ুথ’র নতুন সভাপতি নাজমুল, সম্পাদক সুমন

যবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পবিপ্রবিতে জমকালো আয়োজনে নর্থ বেঙ্গল এসোসিয়েশনের নবীন বরণ ও পিঠা উৎসব

বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক, দোকানপাট ভাংচুর 

তহশিলদার রাশেদুল এর সীমাহীন দুর্নীতিতে হয়রান সেবা গ্রহীতারা

জাবিপ্রবিতে এম্বুলেন্সের দাবিতে মানববন্ধন

শীতার্তদের মাঝে পাবিপ্রবি শাখার গ্রীন ভয়েসের উষ্ণতার আমেজ

ফুলবাড়ীতে থানা যুব সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নির্মাণ সামগ্রী তৈরি করে হয়েছেন স্বাবলম্বী

ডিআইইউ শিক্ষার্থীর মৃত্যুর তদন্তের দাবিতে ছাত্রদলের মানববন্ধন