শুক্রবার, 24 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত এবং আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
Iftekharul Islam, Chattogram correspondent
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ - ১:২২ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে, প্রক্টর প্রফেসর তানভীর হাইদারের সঞ্চালনায়   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইয়াহিয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ কামাল উদ্দিন।
জুলাই বিপ্লবে বিশ্ববিদ্যালয়ের দুই শহিদ ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় তরুয়া এবং ফরহাদ হোসেনের পিতা-মাতা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেয়া হয় দুই শহীদের পিতা-মাতা এবং আন্দোলনে আহত শিক্ষার্থীদের।

প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, আমরা তোমাদের কল্যাণে সকল বাধা অতিক্রম করে কাজ করে যাব। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, দ্রুতই শহিদদের স্মরণে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে ক্যাম্পাসে। শহিদদের দুই পিতা নিজের সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে অঝোরে কান্নায় ভেঙে পড়ে। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ কয়েকজন আহত শিক্ষার্থীও আন্দোলনের স্মৃতিচারণ করে।
স্মরণ সভা পর্বটি বিকাল ৩.০০ ঘটিকায় শুরু হয়ে সন্ধ্যা ৬.০০ টার দিকে শেষ হয়। তারপর পরবর্তী পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ