বৃহস্পতিবার, 9 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জুলাই বিপ্লবের ইতিহাস ইবির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তিকরণ

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ - ১২:৫৮ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্তিকরণের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিশ আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে আরো বলা হয়, জুলাই বিপ্লব-২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি জাতির গণজাগরণ ও সংগ্রামের মহাকাব্যিক একটি চিত্র। চব্বিশের জুলাই-আগষ্ট মাসের এই আন্দোলন শুধুমাত্র দাবী পূরণের লড়াই ছিলনা। ছিল জনগনের অধিকার প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক বিপ্লব। এ বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় সকল বিভাগের পাঠ্যসূচীতে জুলাই বিপ্লব ২০২৪ এর ইতিহাস অন্তর্ভূক্ত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে এখনো বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে পতিত ফ্যাসিবাদ কর্তৃক প্রতিষ্ঠিত বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে। অনতিবিলম্বে সেসকল বিকৃত ইতিহাস ছুড়ে ফেলে নিরপেক্ষ ইতিহাস পাঠ্যসূচিভুক্ত করতে হবে। একই সাথে জুলাই বিপ্লবের বিস্তৃত ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির জোর দাবি জানাচ্ছি। বিভাগগুলোর কমিটি অব কোর্সেস এর সভা করে অতিদ্রুত এটি বাস্তবায়ন করতে হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় ৫ প্রতারক গ্রেপ্তার

ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, ভূপাতিত ৩ ড্রোন

খুবিতে কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯২.১২ শতাংশ

পাবিপ্রবিতে অর্থনীতি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল

সংবাদ সম্মেলনে ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধের হুমকি

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সেবায় যবিপ্রবির বিভিন্ন ক্লাব-সংগঠন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পবিপ্রবি উপাচার্য হিসেবে ২ মাস পূর্ণ করলেন ড. রফিকুল ইসলাম