সোমবার, 21 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে ৪ দিনব্যাপী শ্রীশ্রী বাবা বুড়ো ঠাকুরের ঐতিহ্যবাহী মেলা

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ - ১০:৫৮ পূর্বাহ্ন

জেলা প্রতিনিধি:

নড়াইলের ইতনা ইউনিয়নের ঐতিহ্যবাহী চারদিন ব্যাপী বুড়ো ঠাকুরের মেলা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার ১১নং ইতনা ইউনিয়নের দৌলতপুর রাধানগর (ইতনায়) অবস্থিত বাবা বুড়ো ঠাকুরের গাছতলা। নড়াইলের ইতনা ইউনিয়নের প্রতিনিধি পাপন কুন্ডুর তথ্যের ভিত্তিতে জানা যায়।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বাবা বুড়ো ঠাকুরের গাছতলার অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা বাবু তমাল কৃষ্ণ কুন্ডু এবং পূর্বের বার বার নির্বাচিত সভাপতি গোপাল চন্দ্র সাহার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, অস্বচ্ছল শিক্ষার্থীদের দারিদ্রতার পাশে থাকা মানুষ, বাবা বুড়ো ঠাকুরের গাছতলার বর্তমান নবনির্বাচিত সভাপতি বাবু আলোক কুমার সাহা। সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল গাংঙ্গুলী।

মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে যে, তৎকালীন সময়ে এখানে মানুষ কোন মানত করলে নাকি উপকার পেত। কেউ যদি মানত করতো তাহলে কিছু কাচা দুধের সঙ্গে কিছু খুচরা পয়সা একটি গাছের তলায় রেখে যেত। বুড়ো ঠাকুরের গাছ তলায় তৎকালীন সময়ে রাণী রাসমণি কাচা দুধ ও পয়সা রাখতেন বলে স্থানীয় ভাবে অনেকের মুখ থেকে জানা যায়। তিনি যতবারই এসেছেন প্রত্যেক বারই এই গাছতলায় কিছু সময় একাকী কাটিয়েছেন। এখন সব সময় বাবা বুড়ো ঠাকুরের গাছ তলায় পূজা অর্চনা চলে। এখানে জমজমাট থাকে লোকজনের আবির্ভাবে। শনি ও মঙ্গলবারে ভীড় বেশী থাকে। এই বুড়োঠাকুরকে নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের গল্প আছে, আছে মতৈক্য। বাবা বুড়ো ঠাকুরের এই গাছ তলায় আগমন আনুমানিক চারশো থেকে সাড়ে চারশো বছর আগে। বুড়ো ঠাকুরের গাছতলায় ২০ বছর ধরে শুরু হয়েছে মেলা। বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার শুরু হয় এই মেলা। যদি কখনো প্রথম মঙ্গলবার পহেলা বৈশাখ হয় তাহলে বৈশাখ মাসের ২য় মঙ্গলবার চলে তিনদিন থেকে চারদিন ব্যাপী মেলা।

মেলাতে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধর্মের হাজার হাজার লোক সমবেত হয়। এবং এই বছর ২য় মঙ্গলবার থেকে চারদিন ব্যাপী শ্রীশ্রী বাবা বুড়ো ঠাকুরের পূজা , বিভিন্ন প্রকার অনুষ্ঠান (যেমন: পদাবলী কীর্তন,গীতা যজ্ঞ, কবিগান ) ও মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাটি অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার

ব্রিটিশ হাইকমিশনারের সন্তোষ, লন্ডনে ইউনূসের সফর প্রসঙ্গে ইতিবাচক বার্তা

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ১০০০ পিস কোরআন বিতরণ

খুবিতে ১ কোটি ২১ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

বাজারের পশু খাদ্য মূল্য জরিপে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন মুমিনের মূল উদ্দেশ্য হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

পবিপ্রবিতে সাতক্ষীরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ গঠন

তেহরানে আগুন, তেলআবিবে আতঙ্ক-যুদ্ধবিরতির আভাস নেই

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

আড়াইহাজারে অটোরিক্সা উল্টে ১ জনের মৃত্যু