সোমবার, 28 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নবীনদের আগমনী বার্তা নিয়ে নতুন সাজে বশেফমুবিপ্রবি

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ - ৬:০৭ অপরাহ্ন

 বশেফমুবিপ্রবি প্রতিনিধি:

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। সোমবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান নবীনদের উদ্দেশ্যে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের জন্য নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশিদুল ইসলাম, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদীকুর রহমান, এবং নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট ড. মৌসুমী আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আদিবা খান রাউফি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক লিটন আকন্দ এবং শিক্ষার্থী আবু সায়েম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তারিফুল ইসলাম শরীফ এবং ইইই বিভাগের শিক্ষার্থী রাবেয়া খানম।

অনুষ্ঠানের সূচনাতে জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপরে, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, যেখানে ব্যবস্থাপনা, সিএসই, ইইই, ফিশারিজ, গণিত, ভূতত্ত্ব ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীরা বলেন, “এই আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক অপেক্ষার পর কল্পনার সেই দিনে পৌঁছেছি। খুবই ভালো লাগছে। আজকের দিনটি স্মৃতির পাতায় অন্যরকম ভাবে স্মরণীয় হয়ে থাকবে।”

এছাড়াও বিশ্ববিদ্যালয় নবীন বরন অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থানের সকল চিত্র প্রদর্শনী করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করা আন্দোলনের চিত্রও দেখা যায়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত