শনিবার, 4 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নেত্রকোণা ছাত্রলীগের ১০ নেতাকর্মী কারাগারে

প্রতিবেদক
নেত্রকোণা, জেলা প্রতিনিধি
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ - ৫:৩০ অপরাহ্ন

নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক রায়ের নেতৃত্বে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে।

জানা গেছে, নেত্রকোণা মডেল থানার উপপরিদর্শক (এস.আই) আকমল হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন। এতে জেলা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক রায় সহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। পরে আটক ছয়জন সহ ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

গতকাল শনিবার (৪ জানুয়ারী) বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হলে বিচারক আসামীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি চিন্ময় সরকার, সহক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার, সদস্য সিন্ধ বণিক ওরফে বিশাল, সদস্য সাকিব হাসান খান ওরফে হাসিব, সদস্য সুজয় খান, উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ওরফে প্রান্ত, সাবেক সদস্য লোকমান হোসেন, নেত্রকোণা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা, বর্তমান সদস্য রাহুল রায় এবং নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ তোফায়েল আহমেদ ওরফে তুষার।
এলাকার বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩ জানুয়ারী) সকাল আনুমানিক পৌনে সাতটার দিকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক রায়ের নেতৃত্বে বড়বাজার এলাকা থেকে একটি ঝটিকা মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক তেরীবাজার দিয়ে ছোটবাজার এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আসে। সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে যাওয়া হয়। এই ঝটিকা মিছিলের ভিডিও আওয়ামী যুব-জাগরণ মঞ্চসহ আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়। শেয়ার করা দুই মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, কৌশিক রায় মিছিলে নেতৃত্ব দিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম। শুভ শুভ শুভদিন, ছাত্রলীগের জন্মদিন। নেত্রকোণার মাটি, ছাত্রলীগের ঘাঁটি। নেত্রকোণার মাটি, শেখ হাসিনার ঘাঁটি। শেখ হাসিনা বীরের বেসে, আসবে ফিরে বাংলাদেশে সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার পেছনে ২০ থেকে ২২ জন নেতাকর্মীও স্লোগান দিচ্ছেন। ঘটনার পর পুলিশ ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে ওই দিন দুপুরে ছয়জনকে আটক করে। পরে রাতে কৌশিক রায়কে প্রধান করে ১৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১৫জনকে আসামি করে মামলা করা হয়। মামলার পরপরই আরও চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, শুক্রবার সকালে ‘নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল বের করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির ঘটনায় মামলা রুজু করা হয়েছে।এপর্যন্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার (৪জানুয়ারী) বিকেলের দিকে আসামীদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

প্রতিদিন আক্রান্ত নতুন গরু,ফুলবাড়ীতে লাম্পি রোগের তাণ্ডব

আপনার মৃত্যুর পর আপনার স্মার্টফোন কী বলবে?

পাবিপ্রবিতে মশাল মিছিল কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে

ইসরায়েল-ইরান সংঘাতে ট্রাম্পের আচরণে নাটকীয় পরিবর্তন

নানা আয়োজনে যবিপ্রবিতে পহেলা বৈশাখ উদযাপন

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে সাবেক কাউন্সিলর মতি ও তার ছেলে গ্রেপ্তার

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের সেরা দশে হাবিপ্রবির ৩ শিক্ষার্থী

বাবা শুধু সম্পর্ক নয়, জীবনের নীরব যোদ্ধা: আজ বিশ্ব বাবা দিবস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত