রবিবার, 29 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ২৯ জুন ২০২৫ - ৫:২৫ অপরাহ্ন

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে শাখা জাতীয়তাবাদী কর্মচারী ও কর্মকর্তা ফোরাম। 
রবিবার ( ২৯ শে জুন) বেলা ১২টার সময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ফোরামটির আব্দুল মঈদ বাবুলের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। 
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, লোক প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ ও ছাত্রদলের নেতাকর্মীরা।
উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিত্ব স্বল্প সময়ে বাংলাদেশের মানুষকে পথ ও নির্দেশিকা দেখিয়ে গিয়েছে। তিনি ঐক্য এবং রাষ্ট্র গড়ার একটি দর্শন দিয়ে গেছেন, যা সর্বোপরি বাংলাদেশের জনগোষ্ঠীর গণতান্ত্রিক আদর্শের জন্য একটি মাইলফলক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি বিভীষিকাময় অবস্থায় দেশ শাসনের দায়িত্ব গ্রহণ করেন যা তাকে একটি ইউনিভার্সাল ক্যারেক্টারে পরিণত করে।স্বাধীনতা পরবর্তী দেশে বাঙালী জাতীয়তাবাদের নামে সেকুলারিজমের যে অবস্থা তৈরি হয়েছিল, তখন সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী বাংলাদেশ মনে হয় ইসলাম ধর্ম শূন্য হয়ে যাবে। এ পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সংমিশ্রণ ঘটিয়েছেন সেটা হলো বাংলাদেশী জাতীয়তাবাদ আর ইসলামী মূল্যবোধ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা

রাবিতে ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

মাভাবিপ্রবিতে “জুলাই শহিদ দিবস” উপলক্ষে বুধবার  আলোচনা সভা

সিমান্তে বিএসএফের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

নড়াইলে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু 

গাজায় ইসরায়েল-আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ

৩য় এনআইএলএস ন্যাশনাল লিগ্যাল ডিবেট চ্যাম্পিয়নশিপে পবিপ্রবির আইন অনুষদের সাফল্য

প্রসূতি মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশ! অতঃপর…

বাকৃবিতে নির্বাচন ছাড়াই ভেটেরিনারি ছাত্র সমিতি গঠন, শিক্ষার্থীদের ক্ষোভ