বুধবার, 29 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোর ডাকঘরে সহকারী পোস্টমাস্টারের নারী কেলেঙ্কারিসহ অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ - ১১:৩৪ অপরাহ্ন

সৈয়দ মোস্তফা হাশমি, যশোর প্রতিনিধি:

যশোর ডাকঘরে সহকারী পোস্টমাস্টার বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার, পুরাতন কাগজপত্র বিক্রি, নারী কেলেঙ্কারী, সরকারি গাড়ির অপব্যবহার, ক্রয় কমিটি বাতিলসহ নানান অনিয়মের অভিযোগ উঠেছে। 

সহকারী পোস্টমাস্টার জেনারেল (শিক্ষানবিশ) নাসরুল্লাহ ইবনে হাকিম যোগদানের পরই সুকৌশলে নিয়মিত দুর্নীতি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, গত ২০২৪ সালের ৭ নভেম্বর তারিখে যশোর প্রধান ডাকঘরের প্রাক্তন ডেপুটি পোস্টমাস্টার মুকুল চন্দ্র বিশ্বাস পুরাতন স্টোর রুমে গচ্ছিত অনেক পুরাতন রেকর্ড ও কাগজপত্র নিলামের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। যার স্মারক নং-বাজেট/এমসিবিল/বিক্রয়-/২০২৪- ২০২৫। এতে তিনটি প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করে। এর মধ্যে পোস্ট অফিসপাড়ার মেসার্স সাবিক এন্টারপ্রাইজ, আরএন রোড এলাকার মাসুদ এন্টারপ্রাইজ ও বেজপাড়ার জিসান এন্টারপ্রাইজ অংশগ্রহণ করে। এরমধ্যে দাখিলকৃত দরদাতাদের মধ্যে সাকিব এন্টারপ্রাইজ প্রতিকেজি কাগজের মূল্য সর্বোচ্চ ১২ টাকা হওয়ায় ওই প্রতিষ্ঠানের কাছে বিক্রির সিদ্বান্ত হয়। ওই নিমালে মোট  ৩ হাজার ৭শ ৯১ কেজি কাগজপত্র বিক্রি হয় । যার মূল্য ৪৫ হাজার ৪৯২ টাকা বিক্রি হয়। অথচ ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে ভ্যাটসহ  সরকারি কোষাগারে জমা পড়েছে ১২ হাজার ৭শ’ ৮১ টাকা। জমাকৃত রশিদের নম্বর ছিল ১৫৭০২৭। ওই টাকা থেকে সহকারী পোস্টমাস্টার জেনারেল নাসরুল্লাহ ইবনে হাকিম বাকি ৩২ হাজার ৭শ’ ৮১ টাকা পকেটস্থ করেছেন। তিনি অন্যকোন সদস্যের কথায় কর্ণপাত করেননি। অন্যরা বার বার বলেছেন ৪৫ হাজার ৪৯২ টাকাই কোষাগারে জমা দিতে কিন্তু তিনি তা করেননি। ওই নিলাম কমিটিতে সদস্য ছিলেন, জুনিয়র হিসাব রক্ষক দিলীপ মন্ডল, সহকারী পোস্টমাস্টার রবিউল হক, পরিদর্শক (শহর) পবিত্র কুমার বিশ্বাস, অভিযোগ শাখার পোস্টাল অপারেটর আবু সুফিয়ান, হিসাব শাখার অপারেটর আব্দুর রহমান মৃধা, অপারেটর জহির আলম, বাজেট শাখার অপারেটর রিয়াজ উদ্দিন ও শরিফুল ইসলাম। 

এছাড়াও সহকারী পোস্টমাস্টার জেনারেল (শিক্ষানবিশ) নাসরুল্লাহ ইবনে হাকিমের সাথে সোনিয়া সুলতানা নামে এক নারীর অবৈধ সম্পর্ক রয়েছে। সম্প্রতি শামীম নামে এক দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীকে বাদ দিয়ে ওই স্থলে তার অবৈধ সর্ম্পক গড়ে তোলা ওই নারী সোনিয়া সুলতানাকে নিয়োগ দিয়েছেন। তাছাড়া শামীমের যাওয়ার আগ পর্যন্ত তার নিকট থেকে মাসিক মজুরির ৪ হাজার টাকা হারে পোস্টমাস্টার উৎকোচ নিতেন প্রতিমাসে। পরে ওই নারীকে চাকরিতে বসানোর জন্য তাকে বাদ দেয়া হয়। নিয়মনীতি না মেনে পোস্টমাস্টর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। বিশেষ করে অফিস টাইমের পর ও সরকারি ছুটির দিনে ওই সোনিয়া সুলতানাকে নিয়ে বিভিন্ন পার্ক ও রেস্তোরায় ঘুরে বেড়ান। 

বর্তমানে টাউন সাব পোস্ট অফিসে কোন ক্যাশ লেনদেন নাই বললে চলে। সোনালী ব্যাংক থেকে কেবল ক্যাশ (নগদ টাকা) আনার কাজে গাড়ি ব্যবহার হয়। অথচ গাড়ীর পিছনে খরচ আকাশ ছোঁয়া।

যশোর ডাকঘরে সহকারী পোস্টমাস্টার জেনারেল (শিক্ষানবিশ) নাসরুল্লাহ ইবনে হাকিম অভিযোগের বিষয়ে বলেন, আমাকে দমিয়ে রাখার জন্য এক শ্রেণীর মানুষ অপপ্রচার চালাচ্ছে। আমি কোন দুর্নীতি বা অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত নেই। কেউ প্রমাণ করতে পারবে না।’

তিনি আরো জানান, যশোর প্রধান ডাকঘরে এক এলাকার ৩০/৩২ জন কর্মরত। একটি বংশের রয়েছে ১০/১২ জন। তারা সর্বদা নীতি নির্ধারকের ভূমিকায় থাকতে চায়। তাদের বাইরে কোন কথা বললেই নানা অভিযোগ আনা হয়। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় নাই। এসব অভিযোগ ভিত্তিহীন।

পোস্টমাস্টারের সাথে অনৈতিক সম্পর্কের ব্যাপারে সোনিয়া জানান, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। স্যারের সাথে আমার কোন সম্পর্ক নেই।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী পালিত

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত 

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত 

ক্যাম্পাসের ভ্যানচালকদের মাঝে ইবি ছাত্রদল নেতার ইফতার বিতরণ

ময়মনসিংহের জামালপুর জেলা কমিটির দায়িত্বে নতুন মুখ

নারায়ণগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা

যবিপ্রবির গণিত বিভাগের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি অব্যাহত নান্দাইলে

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: চারটি ইটভাটা বন্ধ

খানসামা উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন সভাপতি- আরিফুল, সম্পাদক- আরিফ

হাবিপ্রবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত