বুধবার, 28 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে দুই কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার 

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ২৮ মে ২০২৫ - ২:১১ অপরাহ্ন

নড়াইলে দুই কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার 
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের নড়াগাতী থানার 
ওসি আশিকুর রহমানের নেতৃত্বে দুই কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ হাসিব শেখ (৩২) ও ইকরাম মৃধা (৫০) নামের  দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ হাসিব শেখ (৩২) লোহাগড়া  থানাধীন পাচুড়িয়া গ্রামের ওলিয়ার শেকের ছেলে ও ইকরাম মৃধা (৫০) লোহাগড়া  থানাধীন পার মল্লিকপুর গ্রামের মৃত মোকছদ মৃধার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২৮ মে) গভীর রাতে নড়াগাতী থনাধীন কলাবাড়িয়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের গৌরিপুর বাজারে অবস্থিত সার্বজনীন দুর্গাপূজা মন্দির এর পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ.এম.তারেক ও এএসআই (নঃ) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ হাসিব শেখ (৩২) ও ইকরাম মৃধা (৫০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য দুই কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবির ট্যুরিজম বিভাগে অসুস্থ ও মৃত্যুদের স্মরণে দোয়া মাহফিল

পাঁচবিবিতে পিঠা উৎসব অনুষ্ঠিত

হবিগঞ্জে সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও এক আসামী গ্রেফতার

চট্টগ্রাম আদালতে চুরি হওয়া নথি মিলল ভাঙারির দোকানে

বেনাপোলে এসএ পরিবহনের মাধ্যমে পণ্য পাচারের সময় প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার

সুরা ফাতিহা ব্যঙ্গ করে ভিডিও হবিগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে 

পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন অনুষদের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ; পরীক্ষা স্থগিত

পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বসন্তবরণ উদযাপন

এবার প্রকাশ্যে জাবি শাখা ছাত্রশিবির