শনিবার, 1 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবিতে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ১ মার্চ ২০২৫ - ৮:০০ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীদের নগদ অর্থ ও মূল্যবান বই উপহার দেয়া হয়।

শনিবার (১ মার্চ) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ পুরস্কার বিতরণী  এবং  প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাবিপ্রবি দাওয়াহ সার্কেল এর সভাপতি মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে প্রোডাক্টিভ রমাদান বিষয়ে প্রধান আলোচক ছিলেন যুক্তরাজ্যের মানসিক হাসপাতালের প্রাক্তন উপ -পরিচালক জিয়াউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা।

এসময় সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৪-এ বিজয়ী ৫১ জনকে পুরুস্কৃত করা হয়। এতে ১ম স্থান অধিকারীকে নগদ ১০ হাজার টাকা ও বই, ২য় স্থান নগদ ৮ হাজার টাকা ও বই এবং ৩য় স্থান নগদ ৫ হাজার টাকা ও বই, ৪র্থ স্থান থেকে ১০ম স্থান পর্যন্ত নগদ ১ হাজার টাকা ও বই প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য বিজয়ীদের বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব ডিম দিবস উদযাপন

যশোরে সাগরদাঁড়িতে অশ্লীলতা বাদ দিয়ে হবে মধুমেলা: যশোর জেলা প্রশাসক

রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক শীর্ষক স্নাতক সম্মেলন

বাকৃবি ছাত্রদলের ব্যতিক্রমী ঈদ আয়োজন, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উপহার

মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে শুভ-তায়েফ

খানসামায় শীতার্ত শিশু ও বৃদ্ধরা পেলেন শীতবস্ত্র

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী

ইবিতে প্রথমবারের মতো শিক্ষা ও গবেষণা প্রদর্শনী আয়োজন

যশোরে কর্মরত চিকিৎসকদের নিয়ে ‘আরএম সিয়ান ইন যশোর’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন