বৃহস্পতিবার, 2 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে বাতিল হলো পোষ্য কোটা, শিক্ষার্থীদের বিজয় উল্লাস

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ - ১০:৩০ অপরাহ্ন

১১ ঘণ্টা অবরূদ্ধ থাকার পর পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত মেনে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে প্রায় ৩০ মিনিটের একটি বৈঠকে এই সিদ্ধান্তে এসেছেন প্রশাসন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আর পোষ্য কোটা থাকছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীরা মেতেছেন বিজয় উল্লাসে।  
এর আগে গতকাল রাতে কোটা বাতিলের জন্য ১৫ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। তবে কোনো সিদ্ধান্ত না আসায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
এছাড়াও সকাল ৯টা ৪৫ মিনিটে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা ৯টা ৫০ মিনিট থেকে মাইকে প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। তবে প্রশাসন ভবনে অবস্থানকারীরা বের হয়ে যাননি। এরপর ১০টা বাজার সঙ্গে সঙ্গে প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এতে প্রায় শতাধিক কর্মকর্তাসহ কর্মচারিরা আটকা পরে আছে।
প্রসঙ্গত, গত একমাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে আসন্ন ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানদের কোটা বাতিল করে কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা পুনঃনির্ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। তবে শিক্ষার্থীরা চান পুরোপুরি বাতিল করতে হবে পোষ্য কোটা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ব্যাংকের নতুন নোটে যবিপ্রবির লোগো

যবিপ্রবির কর্মচারীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার, মালিকদের নিকট হস্তান্তর

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আ. লীগের দুই নেতা গ্রেফতার

ইসরায়েলে টানা তৃতীয় আঘাত, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি খোমেনির

রূপগঞ্জে আল রাজি স্পিনিং মিলে আগুন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮দফা দাবির বিপরীতে শেকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

জুলাই শহীদদের স্মরণে বিজয় সরণিতে নির্মিত হচ্ছে ‘গণমিনার’

কুবিতে আয়োজিত অনার প্রেজেন্টস ‘বিজভেঞ্চার’-র ফাইনাল ১০ মে

বার কাউন্সিল পরীক্ষায় অযৌক্তিক ফি নির্ধারণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন