বৃহস্পতিবার, 8 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ - ৪:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজান পাড়ার রাজাহাটী গ্রামের জজ মিয়া ও বাঁশহাটিয়া গ্রামের মুজিবর রহমান ওরফে মজু মেম্বারের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, জজ মিয়া ও মুজিবর রহমান ওরফে মজু মেম্বারের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। মাসখানেক পূর্বে মজু মেম্বারের ভাতিজাকে জজ মিয়ার লোকজন মহিষ চুরির বিষয় নিয়ে আটক করে থানায় দেয়। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যস্থতায় সালিশে নিষ্পত্তিও করা হয়।

এরই জের ধরে গত মঙ্গলবার মজু মেম্বারের লোকজন জজ মিয়ার পক্ষের একজনকে মারধর করে। এর পরদিন বুধবার জজ মিয়ার লোকজন মজু মেম্বারের একজনকে ধান শুকানোর মাঠে মারধর করে। বিষয়টি নিয়ে বুধবার রাতে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোর সাংবাদিক আশিকুর রহমান শিমুলের পিতার জানাজার সম্পন্ন

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে নাগেশ্বরীতে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ববিদ্যালয়ের ফটকে নেই নামফলক, পথ হারালেন অতিথি শিক্ষক

মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ড্রাইভিং ট্রেনিং শুরু

রূপগঞ্জের জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে জোনাকির নেতৃত্বে শরিফুল-রাকিব

রাজারহাটে আওয়ামীলীগ নেতা চাঁদ মন্ডল গ্রেফতার।

বার কাউন্সিল পরীক্ষার ফি ৩০০ করার দাবিতে ইবিতে মানববন্ধন

রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

বাবা এক নির্ভরতার ছায়া, আজ বিশ্ব বাবা দিবস