বৃহস্পতিবার, 10 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে নির্মাণাধীন ছেলেদের হল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ - ১২:৩৪ পূর্বাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন ছেলেদের হল থেকে গলায় দড়ি সহ অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ‎ বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে শাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছেলে শিক্ষার্থীদের নির্মাণাধীন নতুন হলের দশম তলা থেকে পাবনা সদর থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করেন। ‎ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, লাশটি মেঝেতে উপর হয়ে পড়ে আছে এবং লাশটি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। লাশটির গায়ে পোকা আক্রমণের কারণে প্রাথমিকভাবে কোন পরিচয় পাওয়া যায়নি, তবে মরদেহের পাশে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মোবাইল ফোন থেকে অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যাবে। ‎ঘটনাস্থলে এসে প্রাথমিক পর্যবেক্ষণের পর পাবনা জেলা পুলিশ সুপার মুর্তজা আলী খান বলেন, “আমরা প্রাথমিক ভাবে মনে করছি কয়েক দিন আগে মৃত্যু সংঘটিত হয়েছে। প্রাথমিক ভাবে অবজার্ভেশন করে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে আমাদের। যদিও লাশটি মেঝেতেই পড়ে ছিল, তবে গলায় দড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করার কয়েকদিন যাওয়ার পর লাশের ওয়েট বৃদ্ধি পেয়ে দড়ি ছিড়ে পড়ে গেছে। এখানো লাশ শনাক্ত করা যায়নি। ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম কাজ করে যাচ্ছে। সাথে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। পরবর্তী তদন্তে বিস্তারিত জানা যাবে।” ‎এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন,“ আমরা খবর পেয়ে সাথে সাথেই পুলিশকে অবহিত করি। পুলিশ এসে লাশটি নিয়ে গেছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

দায়িত্ব গ্রহণ করলেন মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন

গবিতে সমাবর্তন ২৪ ফেব্রুয়ার, পুনরায় রেজিষ্ট্রেশন চালু

নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস

বাকৃবিতে শীতকালীন সবজি বীজের পরিচর্যা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আউটকাম বেজড কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ

বিজ্ঞান ও প্রযুক্তি প্রচারণায় নাগেশ্বরী: ৪৬তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ শুরু

শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবিতে প্রধান ফটকের সংস্কার

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ২১তম ইন্টার্নশিপের উদ্বোধনী

ইবির ইইই বিভাগের ২৫তম ব্যাচের বিদায় অনুষ্ঠান