রবিবার, 3 আগস্ট 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাভাবিপ্রবিতে দিনব্যাপী স্বাধীন ক্যাম্পাস দিবস পালিত

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ৩ আগস্ট ২০২৫ - ৩:২৯ অপরাহ্ন

‎মো:জিসান রহমান,মাভাবিপ্রবি প্রতিনিধি :
‎জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। 
‎৩রা আগস্ট (রবিবার) সকাল ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। 
‎জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে এর স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনটি পুরো ক্যাম্পাস ৫ বার ঘুরে প্রত্যয়-৭১ এর সামনে গিয়ে শেষ হয়।
‎এছাড়া তৃতীয় একাডেমিক ভবনে দুপুর ২ টায় শিশু কিশোরদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বিকেল ৩ টায় বিতর্ক প্রতিযোগিতা, বিকেল ৪ টায় আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী ও বিকেল ৫ টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‎এ ছাড়া আগামী ৫ আগস্ট, ২০২৫ তারিখেও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০ টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় র‍্যালী, দুপুর ১ টা ৩০ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, বিকেল ৫ টা ৩০ মিনিটে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮ টা ৩০ মিনিটে হলগুলোতে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। 
‎পালিত কর্মসূচিগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ঋতু পরিবর্তনে বাড়ছে ভাইরাসজনিত জ্বর, চিকিৎসকদের সতর্কবার্তা

মুরাদনগরে স্ত্রীর পরকীয়া সন্দেহে সন্তানকে গলাটিপে হত্যা মসজিদের ইমামের

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের দাবি রুয়েট উপাচার্যের

বাউফলে কলেজ শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় ২ জন গ্রেফতার

যবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজো ও দীপাবলি উদযাপন

জলজ আগাছার গুরুত্ব ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরলেন বিনার মহাপরিচালক

আর চুপ থাকার পরিবেশ নেই: ঢাকার অচলাবস্থা নিয়ে উপদেষ্টা আসিফের ক্ষোভ

ধৈর্য্য ও সততা ছাড়া রাজনীতি নেতৃত্বহীন হয়ে পড়ে-বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক

‘বেকারদের কর্মসংস্থানের মাধ্যমে আত্ননির্ভরশীল করে তুলতে পারলেই দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে’- ড. মাহাদী আমিন

ভাসানী বিশ্ববিদ্যালয়ে সনদ পেতে ঘুরতে হয় সাত দপ্তরে, ভোগান্তিতে শিক্ষার্থীরা