শনিবার, 5 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আওয়ামী লীগের বিরুদ্ধে তারাব পৌরসভা ৩ নং ওয়ার্ডে প্রতিবাদ মিছিল

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ - ১১:১৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা ৩নং ওয়ার্ডের কান্দাপাড়া এলাকায় পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৪ এপ্রিল শুক্রবার তারাব পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফরহাদ মিয়ার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তারাব পৌর যুবদল নেতা মোঃ ফারুক মিয়া,তারাব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রাহাত,স্বেচ্ছাসেবক দল নেতা আবু-সিদ্দিক,হাবিব সহ কয়েক ‘শ বিএনপি নেতাকর্মী ও এলাকার জনগণ। অনুসন্ধান করে জানা যায়, কান্দাপাড়া গ্রামের হিজলতলী এলাকায় স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক বিএনপি নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিল বের করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সটকে পরে। উক্ত মিছিলের পর সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন,গত জুলাই আন্দোলনে ছাত্রজনতার রক্তের বিনিময় অর্জিত স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনার দোসরদের পদচারণা আমরা মেনে নেবো না। জুলাই বিপ্লবে গনহত্যার দায়ে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে হবে। বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নাই। আবার যদি খুনিরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়,তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। মিছিল শেষে বিএনপি নেতাকর্মীরা ঐ এলাকায় অবস্থান করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে তারণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা)-এর ২০২৪-২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৬ বছর পর রাবিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

মাভাবিপ্রবি ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য, চলছে অশ্লীল ও অসামাজিক কার্যক্রম

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার, মালিকদের নিকট হস্তান্তর

খানসামায় যুবককে মারধর: সেনা কর্মকর্তার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

মেধাবীদের নিয়োগ দিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন বাকৃবি উপাচার্য

নাজিরপুরের বৈঠাকাটায় আশার সদস্যদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লবনাক্ত, জলমগ্ন সহিষ্ণু জাতের ফসল চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

পারস্য উপসাগরের দরজায় তালা দেওয়ার হুমকি ইরানের