বৃহস্পতিবার, 9 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য বৃত্তি প্রদান

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ - ৭:৪৭ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য বৃত্তি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সিসিডিসি গ্যালারি রুমে ‘স্কলারশিপ ফর বিজনেস এন্ড সোশ্যাল ইংলিশ’ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। 
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র ফিউচার ন্যাশন প্রজেক্টে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও গ্রামীনফোনের আর্থিক পৃষ্ঠপোষকতায় রাবিতে সিসিডিসি’র সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথম দিনে লোক প্রশাসন ও সমাজকর্ম বিভাগের প্রায় ৪০০ জন শিক্ষার্থী ওরিয়েন্টেশন ও রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশ নেয়। ইংরেজি কোর্স এর রেজিস্ট্রেশন অনুষ্ঠানে ইউএনডিপি’র আঞ্চলিক প্রতিনিধি সৌমিত্র বিশ্বাস শিক্ষার্থীদের ইংরেজি কোর্সের ইনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন অনুষ্ঠানে সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, সিসিডিসি’র সহকারী পরিচালক প্রফেসর মো. আদিল হাসান চৌধুরী ও প্রফেসর মো. গোলবার হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, প্রক্টর প্রফেসর মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবির শিল্প ও সাহিত্য সমিতির নেতৃত্বে মিষ্টি-ইসরাফিল

ঝিনাইদহের সাবেক এমপি জাহেদীসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন নিহত

যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে তিন শিশু জখম

বাংলাদেশে টেনিসে নতুন যুগের সূচনা: চালু হলো আইটিএফ ওয়ার্ল্ড টেনিস নাম্বার (WTN)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১,৫০০ টাকা ধার নিয়ে বাকবিতণ্ডায় যুবক নিহত

সিওয়াইবি পাবিপ্রবি শাখার নেতৃত্বে সানি- আতিক

যবিপ্রবির পিইএসএস ক্লাবের নতুন সভাপতি তুষার আহমেদ সম্পাদক রহমত আলী

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে নাগেশ্বরীতে র‍্যালি ও আলোচনা সভা

যবিপ্রবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন