রবিবার, 5 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহী থেকে বন্যার্তদের পুনর্বাসনে পাঠানো হলো ফান্ডের উদ্বৃত্ত টাকা

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ - ৩:১৯ অপরাহ্ন

জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের চট্রগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ কয়েকটি বিভাগের দেখা দেয় ভয়াবহ বন্যা। সেসময় সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করে পাঠায় প্লাবিত এলাকাগুলোতে। রাজশাহী থেকেও ফান্ড সংগ্রহ করে পাঠানো হয় সহযোগিতা সামগ্রী। 

সংগৃহীত ফান্ড ও উদ্বৃত্ত টাকার হিসাব আজ (০৫ জানুয়ারি) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য সালেহ হাসান নকীবের নিকট জমা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর নেতাকর্মীরা। উদ্বৃত্ত টাকা নোয়াখালী জেলাতে পুনর্বাসনের জন্য পাঠিয়েছেন উপাচার্য নকীব।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়বৃন্দ বলেন, ” ভয়াবহ বন্যার সময় সারাদেশের মানুষের মধ্যে আমরা যে মানবিকতা ও সহোযোগিতার প্রতিযোগিতা দেখেছিলাম তা প্রাণ জুড়ানোর মতো ছিল। আমরা রাজশাহীবাসীও পিছিয়ে ছিলাম না। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত ধনি-দরিদ্র এবং কি ভিক্ষুকরাও সহযোগিতা করেছিল। আমরা সংগৃহীত ফান্ডের হিসাব প্রথম পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত করেছিলাম। দ্বিতীয় পর্যায়ে কুড়িগ্রাম, শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহে বন্যা হওয়ার কারণে বন্যা কমিটি পুনরায় ফান্ড সহায়তার জন্য উদ্যোগ নেয়। পরবর্তীতে শেরপুর, ময়মনসিংহ জেলাসহ বেশকিছু জায়গায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়। পাশাপাশি পুর্নবাসনের জন্যও ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের সকল হিসাব একসাথে যুক্ত করার কারণে একটু লেট হলেও আহ্বায়ক কমিটির সময় সাপেক্ষে আমরা এর অডিট দিতে পেরেছি।”
উল্লেখ্য, বন্যার্তদের সহায়তার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর উদ্যোগে সর্বমোট ২৩,৩৪,৯২৯ টাকার তহবিল সংগ্রহ করা হয়। বন্যা কবলিত বিভিন্ন জেলায় সর্বমোট ২৩,২৩,৫৬০ টাকা ব্যয় করা হয় এবং উদ্বৃত্ত ১১,৩৬৯ টাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের মাধ্যমে নোয়াখালী জেলায় বন্যা পরবর্তী সংস্কার কাজে পাঠানো হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে উলামা কনফারেন্স অনুষ্ঠিত 

২৪ ঘন্টা ট্র্যাক করা যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গাড়ি

পরিবহনসেবা সংশ্লিষ্ট মতবিনিময় সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র হলের প্রাধ্যক্ষকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নি

ইবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন

চেয়ারম্যান রনির বিতর্কিত প্রতিবাদ: বামনডাঙ্গায় DRR প্রকল্পে দুর্নীতির গুঞ্জন

নড়াইলে প্রতিবন্ধী ধর্ষণে ২ লাখে রফাদফার চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

গুচ্ছ ‘এ’ ইউনিট পরীক্ষা: অংশ নিচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন।

‘শাহবাগ থেকেই ফ্যাসিবাদ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উত্থান’— শিবির সেক্রেটারি