বুধবার, 5 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

অরাজনৈতিক সংগঠনে রাজনৈতিক ব্যাক্তিবর্গ

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ৫ মার্চ ২০২৫ - ১:২৩ অপরাহ্ন

 

 

পরিবেশবাদী যুব সংগঠন “গ্রীন ভয়েস” জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি প্রকাশিত হয়েছে। এই অরাজনৈতিক সংগঠনের মূল দায়িত্ব গুলোর প্রায় সকল পদেই রাজনৈতিক ব্যাক্তি স্থান পেয়ছে। অভিযোগ রয়েছে, পূর্বে ছাত্রলীগের মাধ্যমে গ্রীনভয়েসের কমিটি গঠিত হয়েছে, এখন ছাত্রদলের নেতাকর্মীদের মাধ্যম।

 

নতুন এ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকসহ মূল দায়িত্বগুলোতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৯ জন নেতাকর্মী জায়গা পেয়েছে। 

 

৩ মার্চ (সোমবার) রাতে ব্যবস্থাপনা বিভাগের তৌসিফ আহম্মেদ তন্ময়কে সভাপতি এবং একই বিভাগের হুমায়ুন কবীরকে  সাধারণ সম্পাদক এবং সমাজকর্ম বিভাগের আদিবা হক মিলাকে সাংগঠনিক সম্পাদক করে সর্বোমোট ৪৩ সদস্যবিশিষ্ট এ কমিটিকে আগামী ১ বছরের জন্য গ্রীন ভয়েস-কেন্দ্রীয় পরিষদ থেকে অনুমোদন করা হয়। 

 

নতুন এ কমিটির সভাপতি তৌসিফ আহম্মেদ তন্ময় পূর্বে ছাত্রলীগের ঘনিষ্ঠ ছিলেন এবং ছাত্রলীগে পদ পাওয়ার জন্য সিভি জমা দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি ভোল পাল্টে হয়েছেন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার কমিটির সদস্য।

 

সাংগঠনিক সম্পাদক আদিবা হক মিলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাফিন আহমেদ, সাদ ইবনে অহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রিমন ও উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক অর্পণ চাকলাদারও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।

 

এর আগেও গ্রীন ভয়েসের চলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নিয়ন্ত্রণে। সেখানে শাখা ছাত্রলীগের আহ্বায়ক স্বাধীন ও যুগ্ম – আহ্বায়ক পলাশের মদদ পুষ্টরাই পদ পেয়েছে। তাদের মদদ পুষ্ট সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম (আকন্দ) মির্জা আজম হল শাখার সহ-সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন মো. খাইরুল ইসলাম, যিনি ছাত্রলীগের অন্যান্য নেতাদের সঙ্গে মিলে সংগঠনটি পরিচালনা করতেন।

 

এ বিষয়ে গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ আলমগীর কবির বলেন, “এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, তাই আমরা রাজনৈতিকভাবে ওতোপ্রোতোভাবে জড়িতদের এড়িয়ে চলি। তবে পূর্বে ছাত্রলীগের মাধ্যমে  গ্রীনভয়েসের কমিটি গঠিত হয়েছে, এখন ছাত্রদলের মাধ্যমে গঠিত হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন যে রেজিম ক্ষমতায় আসে, তখন সেই রেজিমের ছেলেমেয়েদের এক্সেস একটু বেশি থাকে। আগে তো ছাত্রদল বা অন্য দলের কর্মীদের দাঁড়াতেই দেওয়া হতো না। তখন যদি অন্য দল আসত, ছাত্রলীগ বলত ওরা দল পাকাতে এসেছে।'”

 

তিনি আরও বলেন,  “জাবিপ্রবির এই কমিটিতে বিতর্কিত এবং পূর্বে অন্য রাজনৈতিক দলে যুক্ত ছিলেন এখন অন্য দলে—এমন ব্যক্তিদের বিষয়ে পুনরায় বিবেচনা করা হবে।”

 

উল্লেখ্য, ২০০৫ সালের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ আলমগীর কবিরের হাত ধরে যাত্রা শুরু করে গ্রীন ভয়েস। প্রথম দিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন তরুণ শিক্ষার্থীদের নিয়ে পথচলা শুরু করে সংগঠনটি। পরিবেশ সচেতনতার পাশাপাশি সংগঠনটি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডে প্রশংসনীয় ভূমিকার জন্য দিন দিন তরুণ ছাত্র ও যুবসমাজের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে। বর্তমানে দেশের প্রায় অধিকাংশ জেলা, বিশ্ববিদ্যালয় গুলোতে সংগঠণটির কার্যক্রম চলমান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পরিবহনসেবা সংশ্লিষ্ট মতবিনিময় সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র হলের প্রাধ্যক্ষকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নি

ফুটবল খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

ভারতীয় গোয়েন্দা সংস্থার ৬ সদস্যকে গ্রেপ্তার করল পাকিস্তান

সমুদ্রের সবুজ সোনা: উপকূলীয় জীবিকা ও জলবায়ু পরিবর্তনে  শৈবাল চাষে  অপার সম্ভাবনা

গুরুতর আহত,চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু

গুচ্ছ থেকে বেরিয়ে যেভাবে ভর্তি পরীক্ষা নেবে খুলনা বিশ্ববিদ্যালয়

বুটেক্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

পবিপ্রবিতে ইসলামিক ছাত্র শিবিরের আয়োজনে ইদ সামগ্রী বিতরণ 

খুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন