মঙ্গলবার, 21 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দেশ স্বাধীনের পর ৯০ভাগ সংস্কারই করেছে বিএনপি- যশোরে আমীর খসরু

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ - ৮:৫৪ অপরাহ্ন

দেশ স্বাধীনের পর ৯০ভাগ সংস্কারই করেছে বিএনপি- যশোরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “বাংলাদেশের সংস্কারের ৯০শতাংশই করেছে বিএনপি। ইতোমধ্যে ৩১দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট বলা আছে, কোনো অগণতান্ত্রিক সরকারের মাধ্যমে সংস্কার সম্ভব নয়।”

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর চেম্বার অব কমার্স আয়োজিত “খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও রাজনৈতিক অঙ্গীকার” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে এ সভায় আমির খসরু আরও বলেন, “সংস্কার জনগণের ম্যান্ডেট ছাড়া টেকসই হবে না। নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই কার্যকর বা দীর্ঘস্থায়ী হবে না। জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকারই সংসদে সংস্কার প্রস্তাব উপস্থাপন করবে এবং তা বিল আকারে পাস করবে।”

তিনি আরও বলেন, “সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নিয়ে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। অগণতান্ত্রিক সরকার বা সামরিক শাসকের মাধ্যমে সংস্কার জনগণ কখনো গ্রহণ করবে না। এটি গণতন্ত্রের মূলনীতি।”

অন্তর্বর্তী সরকারের বাজেট বাস্তাবায়নের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন,“স্বৈরাচার সরকারের লুটপাট ও দুর্নীতির বাজেট ছুড়ে ফেলে দেওয়া উচিত ছিল। পাঁচ মাস হয়ে গেল, কেন অন্তর্বর্তীকালীন সরকার নতুন বাজেট ঘোষণা করেনি? জনগণের ওপর বর্ধিত শুল্ক চাপিয়ে দারিদ্র্য ও সংকট বাড়ানো হচ্ছে। এটি কখনোই মেনে নেওয়া যায় না।”

সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা তাদের নিজ নিজ জেলার ব্যবসা-বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সদস্য চিন্ময় সাহা, বিজিএমইএ সহ-সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বেনাপোল সিএন্ডএফ সমিতি সভাপতি শামসুর রহমান প্রমুখ।

পরে উন্মুক্ত আলোচনায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ব্যবসা-বাণিজ্যের সমস্যা সমাধানে সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত সরকারের অধীনে দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে সক্রিয় তেল চুরির সিন্ডিকেট, হাতেনাতে ধরা

গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটির ফ্রি শরবত ও পানি বিতরণ

পোরশায় ইসলামি আন্দোলন বাংলাদেশের উঠান বৈঠক

পাবিপ্রবি শাখার গ্রীন ভয়েসের নবীন বরণ অনুষ্ঠিত

শহীদদের রক্ত বৃথা যাবে না: কুড়িগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে বিশাল সমাবেশে রিজভীর হুঁশিয়ারি

বাকৃবি: শুধু রোল সার্চ করলেই পাওয়া যাবে পরীক্ষার হল

জমি নিয়ে দ্বন্দে কৃষককে অপহরণের অভিযোগ

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

উলিপুর গুনাইগাছ ভূমি অফিসে কর্মকর্তা না থাকায়, সেবা বঞ্চিত সাধারণ জনগণ

১৮ বছরের অপেক্ষা শেষে স্বপ্নপূরণ, আইপিএল শিরোপায় মুখর কোহলির বিজয়ের উল্লাস