বৃহস্পতিবার, 24 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে দশ সদস্যের টিম

প্রতিবেদক
Md. Jubayer Islam
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ - ৩:৫৭ অপরাহ্ন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে পুলিশের মধ্যস্থতায় শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন আন্দোলন করা ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

 

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে মহাখালীর আমতলীতে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। 

 

এসময় ঢাকা ময়মনসিংহ রুটের মহাখালী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তখন পুলিশের মধ্যস্থতায় শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কথা মেনে নিয়ে অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন।

 

আন্দোলনরত এক শিক্ষার্থী নায়েক নুর মোহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা পুলিশের অনুরোধে অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছি। আমাদের থেকে ১০ সদস্যদের একটি আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে যাবেন। সেখানে পুলিশের দুইজন সদস্য ও থাকবেন।

 

এর আগে, সকাল থেকেই সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বৃহৎ প্লাটফর্ম ” তিতুমীর ঐক্য” এর ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল। 

 

তাদের দাবিগুলো হল- ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। তিতুমীর বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নের রুপরেখা প্রনয়ণ করতে হবে।

 

এছাড়াও আগামী ৭২ ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে না নেয়া হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও জানান তারা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি মজার ইস্কুলের নেতৃত্বে শুভ-রাকিবুল

ডিআইইউতে প্রথমবার সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

পাবিপ্রবি প্রেসক্লাবের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্টে শুরু

রাবি থেকে ইউজিসি ও পিএসসিতে সদস্য নিয়োগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

যবিপ্রবিতে ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার শীর্ষক ট্রেনিং

উলিপুরে ১৫’শ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নয়ন গ্রেপ্তার

পবিপ্রবিতে ইসলামিক ছাত্র শিবিরের আয়োজনে ইদ সামগ্রী বিতরণ 

ইবিতে “ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির” পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি মুক্তারুল, সম্পাদক জোবায়ের

ইসলামপন্থীদের ঐক্য এখন সময়ের দাবি: মামুনুল হক

বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে বললেন তারেক রহমান