শনিবার, 22 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দ্বিতীয়বারের মতো বাকৃবিতে টেডএক্স: অনুপ্রেরণার নতুন দিগন্ত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:১৬ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক আইডিয়া শেয়ারিং ইভেন্ট ‘টেডএক্স বাকৃবি’।

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ‘জাতির নবজাগরণ: জুলাই বিপ্লবের অনুপ্রেরণা’ শীর্ষক এই অনুষ্ঠানটির আয়োজন করে বাকৃবি ক্যারিয়ার ক্লাব (বাউসিসি)। এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাকৃবি প্রেসক্লাব।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. ফজলুল হক ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক।

 

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ৯ জন অতিথি তাদের জীবনদর্শন, অভিজ্ঞতা, নতুন উদ্ভাবন, আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের জন্য ছিল ব্রেনস্টর্মিং গেম সেশন, যেখানে তারা বিভিন্ন ক্যারিয়ার-সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করেন এবং অতিথিরা তা নিয়ে আলোচনা করেন।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন অভিনেতা আফজাল হোসেন, পুষ্টিবিদ আশেক মাহফুজ, চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুন, আয়রন ম্যান খ্যাত ইমতিয়াজ ইলাহী, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, কন্টেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক, লেখক নাজিম উদ দৌলা, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার ও ভিডিও গল্পকার আবদুল মোমিন এবং কৃষি উদ্যোক্তা মুজাহিদুল ইসলাম জাহিদ।

 

বাউসিসির সাধারণ সম্পাদক শাহেদ জাকির অপি বলেন, “আমরা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ারে সঠিক দিকনির্দেশনা দিতে কাজ করছি। এই আয়োজন তাদের অনুপ্রাণিত করবে এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে। ভবিষ্যতে আরও কর্মশালা ও সেমিনারের আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

 

উল্লেখ্য, টেডএক্স বিশ্বের অন্যতম জনপ্রিয় বক্তৃতা অনুষ্ঠান যেখানে সফল ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা ও চিন্তাধারা তুলে ধরেন। বিশ্বের বিভিন্ন শহর ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শেকৃবি ছাত্র শিবিরের নবীন বরণ ও ইফতার মাহফিলের আয়োজন

পুঠিয়ার বিলমাড়িযায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তিতুমীর কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন কমিটি

নির্বাচন না হওয়ার কারণে ঐ সংগঠনটি সবচেয়ে বেশি খুনের রাজনীতি করতেছে : ইবি সহ-সমন্বয়ক

৭ বছরেও কাজ সম্পন্ন হয়নি ময়মনসিংহ স্টিল রাইস সাইলো

ফতুল্লা থানা জামায়াতের শীতবস্ত্র বিতরণ

রূপগঞ্জে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা

আলোচিত শুকরনগর ২১ বছরের ছেলে ও ৫২ বছরের মহিলার পরকীয়ার কেলেংকারি বিস্তারিত।

মাদক ব্যবসায়ীদের উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ, প্রশাসনের আশ্বাস

প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ধরা প্রবাসী, অতঃপর