মঙ্গলবার, 24 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

প্রতীকসহ জামায়াতকে বৈধতা দিল নির্বাচন কমিশন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ - ৭:৪২ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত ২০১৮ সালের প্রজ্ঞাপনও বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ সালের Representation of the People Order (RPO)-এর ৯০বি অনুচ্ছেদ অনুযায়ী ২০০৮ সালের ৫ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে নিবন্ধন (নিবন্ধন নম্বর-০১৪) প্রদান করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং 630/2009 এর রায়ের প্রেক্ষিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল করা হয়।

তবে সর্বশেষ Civil Appeal No. 139/2013 ও Civil Petition For Leave To Appeal No. 3112/2013 মামলায় আপিল বিভাগ হাইকোর্টের সেই রায় বাতিল করে। আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জানায়—২০১৮ সালের নিবন্ধন বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে এবং দলীয় প্রতীকসহ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করা হলো।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন আবারও একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল এবং তারা আগামী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করে অংশগ্রহণের সুযোগ পাবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত