সোমবার, 23 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ২৩ জুন ২০২৫ - ১০:১২ অপরাহ্ন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে চালানো সাম্প্রতিক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।

 

সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৬টায় জব্বার মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেআর মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা।

 

এসময় বক্তারা বলেন, “আজ যে আমেরিকা সারাবিশ্বে গণতন্ত্র ও শান্তি স্থাপনের ছবক দেয়, তারাই দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে বেড়াচ্ছে। আমেরিকার প্রত্যক্ষ মদদে ইজরায়েল ইরানে হামলা চালিয়েছে, ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, অর্ধ লক্ষাধিক নারী, শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করেছে”।

 

উপস্থিত বক্তারা আরও বলেন, “পুঁজিবাদের সর্বশেষ ক্ষয়িষ্ণু রূপ হলো মানবতাবিরোধী এই সাম্রাজ্যবাদ। আজ তাদের কাছে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। এর আগেও যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ইরাক, সিরিয়া, লেবাননে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে ওই দেশের খনিজ সম্পদ কুক্ষিগত করার ইতিহাস আমরা জানি। তাই আজ বিশ্ব মানবতাকে মুক্তি দিতে হলে এই মানবতাবিধ্বংসী সাম্রাজ্যবাদী তৎপরতার বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে লড়াই করতে হবে। একই সাথে আমাদের দেশ ও জনগণকে দেশের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সচেতন সংগ্রাম চালিয়ে যেতে হবে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়িতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের অবৈধ ইটভাটা বন্ধ করল প্রশাসন

পারভেজ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন

নড়াইলের লাহুড়িয়ায় ভাংচুর ও লুটপাট 

সাবেক এমপি আবুল আজিজের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

জুলাই শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন শেকৃবির শিবির সভাপতি

জুলাই শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন শেকৃবির শিবির সভাপতি

বশেমুরবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত: শিক্ষার্থীদের সততা ও সাফল্যের পথে আহ্বান

সুবিধাবঞ্চিতদের মাঝে কুআ’র ঈদ উপহার বিতরণ

৩৩তম কার্যনির্বাহী কমিটিকে বিদায় সংবর্ধনা দিল রাবি প্রেসক্লাব

প্রাউড অফ পটুয়াখালী টিমের পক্ষ থেকে লাল কার্ড প্রদর্শনী

ইবিতে গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল