মঙ্গলবার, 20 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরের মুক্তেশ্বরী নদ থেকে অজ্ঞাতবৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
মঙ্গলবার, ২০ মে ২০২৫ - ৮:৫৩ অপরাহ্ন

যশোর মুক্তেশ্বরী নদী থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কোতোয়ালি পুলিশ সদর উপজেলার রঘুরামপুর গ্রামের নদী থেকে  লাশ উদ্ধার করেন। .

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে স্থানীয় কয়েকজন শিশু নদীর পাড়ে খেলতে গিয়ে প্রথমে লাশটি ভাসতে দেখেন। পরে এলাকাজুড়ে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রঘুরামপুর গ্রামের কয়েকজন শিশু নদীর পাড়ে খেলছিল। হঠাৎ তারা নদীর ওপারে একটি মৃতদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে আব্দুস সামাদ ও রহমত আলী নামে দুইজন স্থানীয় ব্যক্তি ছুটে আসেন এবং অন্যান্য গ্রামবাসীর সহায়তায় একটি নৌকার মাধ্যমে নদীতে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

তারা আরও জানান, উদ্ধার করা ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০বছর। তার পরনে ছিল একটি পুরানো লুঙ্গি এবং ময়লা গেঞ্জি। তবে আশেপাশের কেউই তাকে চিনতে পারেননি। ধারণা করা হচ্ছে, তিনি স্থানীয় নন বা পাশ্ববর্তী কোনো এলাকা থেকে এসেছেন। তার পরিচয় এখনও অজ্ঞাত রয়ে গেছে। খবর পেয়ে কোতোয়ালি থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্থুতি নিচ্ছে। এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “লাশ উদ্ধারের পর আমরা তাৎক্ষণিকভাবে প্রাথমিক তদন্ত শুরু করেছি। এখন পর্যন্ত মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি এবং মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন বা অপরাধমূলক কর্মকাণ্ডের সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং লাশের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নানা আয়োজনে বুটেক্সে বিজয় দিবস পালিত

১৮কোটি মানুষের দেশ একটি সাজানো ফুলের বাগান বাংলাদেশে ধর্মের প্রশ্ন অবান্তর– আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী       

ডিপ্লোমা হোল্ডারদের কোটা ও বিশেষ সুবিধা প্রাপ্তির বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের বিবৃতি

হত্যা মামলায় শ্রমিক লীগের সভাপতি ও যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক‌ই পরিবারের তিনজনের

পবিপ্রবির পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের নতুন পরিচালক অধ্যাপক জামাল

নোয়াখালীতে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

পবা হাইওয়ে পুলিশ (শিবপুর) দুর্ঘটনা কবলিত ঘাতক বাসটি জব্দ করেছে