শনিবার, 15 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে যশোরে ইফতার মাহফিল

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
শনিবার, ১৫ মার্চ ২০২৫ - ৯:১৩ অপরাহ্ন

দেশের সবচে’ বেশি প্রচারিত জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন দেড় দশক পেরিয়ে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন। যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা,  প্রেসক্লাব সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের প্রকাশ শান্তনু ইসলাম সুমিত, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান মিলন, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহজ্জ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে সফলতার সাথে বাংলাদেশ প্রতিদিন দেশের সবচে’ বেশি প্রচারিত পত্রিকায় পরিণত হয়েছে। আগামিতে এই ধারা অব্যাহত রেখে বাংলাদেশ প্রতিদিন আগামিতেও দেশ ও জনগণের কল্যাণে অবদান রেখে যাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে একই স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে যশোরে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যরা অংশ নেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবিতে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

বাকৃবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

রাবিতে কোরআন পোড়ানো ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে ছাত্র শিবিরের বিবৃতি

আওয়ামী হামলায় নিহত শহীদ সালাহউদ্দিনের পরিবার নিরাপত্তা ঝুঁকিতে: জুবায়েরের নিন্দা

জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সোহাগ -আমিনুল

ইবির ট্যুরিজম বিভাগে অসুস্থ ও মৃত্যুদের স্মরণে দোয়া মাহফিল

নবীনদের আগমনে আনন্দের ঢেউ দোলা দিচ্ছে পাবিপ্রবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শেষ হবে ২১ জানুয়ারি

৫০ বছর পর প্রকাশ্যে এলেন মেজর ডালিম: ঐতিহাসিক ঘটনাগুলো নিয়ে বিতর্কিত মন্তব্য

শান্তিগঞ্জে হাওরে যুবকের নৃশংস লাশ উদ্ধার