বুধবার, 23 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ধরিত্রী দিবস ২০২৫-এ ঢাকায় ‘Walk For The Earth’ — তরুণদের কণ্ঠে পরিবেশ রক্ষার অঙ্গীকার

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ - ১২:৪১ পূর্বাহ্ন

বিশ্ব ধরিত্রী দিবস (Earth Day) ২০২৫ উপলক্ষে রাজধানী ঢাকার গুলশানস্থ নগর ভবনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী পরিবেশ সচেতনতামূলক আয়োজন “Walk For The Earth”। “যেখানে থেমে গেছে বিশ্ব! সেখানে শুরু করি আমরা!”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ নেতৃত্বে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে এক পরিবেশবান্ধব ও সচেতন সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।Brighters, OAB Foundation, Climate Frontier, Eco Network, Renew Earth, YEDO, YOUCAN, YASD এবং BYS-এর মতো উদ্যমী যুব সংগঠনসমূহ একত্রে আয়োজক হিসেবে এই আয়োজনটি করেছে। সহযোগিতায় ছিল Center for Atmospheric and Planetary Studies (CAPS), Water Keepers Bangladesh এবং Commonwealth Youth South Asia। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন Brighters Society of Bangladesh-এর প্রতিষ্ঠাতা সাইদুর রহমান সিয়াম।

নগর ভবনের অডিটোরিয়ামে শুরু হওয়া আলোচনা পর্বে বক্তারা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা, পরিবেশ রক্ষায় তারুণ্যের ভূমিকা এবং একটি টেকসই ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে করণীয় তুলে ধরেন।
বক্তব্যে উঠে আসে কিছু গুরুত্বপূর্ণ বার্তা—

আসাদুজ্জামান তুহিন, ফাউন্ডার প্রেসিডেন্ট, OAB Foundation বলেন:
“পরিবেশ রক্ষার এই সংগ্রামে তরুণদের এখনই এগিয়ে আসতে হবে। সময় খুবই কম। জলবায়ু সংকট শুধু বৈজ্ঞানিক নয়, এটি সামাজিক, মানবিক এবং নৈতিক সংকট। আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানের ভবিষ্যৎ—সবই এই মাটির সঙ্গে জড়িত। তাই তরুণদেরকে জলবায়ু সচেতনতায় না আনতে পারলে আমাদের লড়াই অসম্পূর্ণই থেকে যাবে।”

জুবায়ের ইসলাম, অপারেশন লিড, Climate Frontier বলেন:
“জলবায়ু শিক্ষা শুধু বিশেষজ্ঞদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এটা প্রতিটি নাগরিকের অধিকার এবং দায়িত্ব। স্কুল-কলেজে, কমিউনিটিতে—সবার মধ্যে জলবায়ু বিষয়ক শিক্ষা ছড়িয়ে দিতে হবে। সচেতন নাগরিক ছাড়া টেকসই সমাজ কল্পনাও করা যায় না।”

শামীম আহমেদ মৃধা, ফাউন্ডার, Eco Network বলেন:
“জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্ব আজ হুমকির মুখে। জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরতা কমিয়ে এখনই নবায়নযোগ্য শক্তির দিকে স্থানান্তর করতে হবে। সূর্য, বাতাস ও পানি—এই প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারই পারে আমাদের পৃথিবীকে রক্ষা করতে। এখনই যদি আমরা উদ্যোগ না নেই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অনিশ্চিত এক পৃথিবী দিয়ে যাবো।”

রবিউল আওয়াল, ফাউন্ডার, যুব পরিবেশ ও উন্নয়ন সংস্থা (YEDO) বলেন:
“আমরা প্রতিদিন যে প্লাস্টিক, কাপড় বা অন্যান্য সামগ্রী ব্যবহার করছি, তা যদি একটু সচেতনভাবে পুনরায় ব্যবহার করি, তাতেই অনেক বড় পরিবেশগত পরিবর্তন আসতে পারে। রি-ইউজ ও রি-সাইক্লিং এখন কেবল বিকল্প নয়, এটি প্রয়োজন।”

এই ব্যতিক্রমধর্মী আয়োজনে বেটার লিভিং ফাউন্ডেশন (Better Living Foundation)-এর সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে নজর কাড়ে। সংগঠনটির সদস্যরা পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা তৈরিতে নিজেদের সম্পৃক্ততার কথা জানান এবং একটি সবুজ ও টেকসই পৃথিবী গঠনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা, যারা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পরবর্তীতে র‌্যালির মাধ্যমে অংশগ্রহণকারীরা শাহাবুদ্দিন পার্ক পর্যন্ত হেঁটে যান, যা আয়োজনটির সমাপ্তি হলেও বার্তার শুরু মাত্র।

এই আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম প্রমাণ করে দেয়, তারা শুধু ভবিষ্যতের নয়, বর্তমানেরও সাহসী অংশীদার। “Walk For The Earth” ছিল কেবল একটি র‌্যালি নয়, এটি ছিল সবুজ ভবিষ্যতের পথে এক দৃপ্ত পদক্ষেপের প্রতীক।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর

প্রকল্প পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম দিলো জবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

কুবিতে পরপর আন্তঃবিভাগ নাট্য চ্যাম্পিয়ন বাংলা বিভাগ

কুবিতে খিচুড়ি ভোজকে কেন্দ্র করে সমন্বয়কদের একাংশের সংবাদ সম্মেলন

বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক

উলিপুরে মৌমাছির কামড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ইটভাটা বন্ধ

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

৭ দফা দাবিতে তিতুমীর ঐক্যের আমরণ অনশন

নেত্রকোণায় কৌশিক রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল, মিছিলকে কেন্দ্র করে আরেক ছাত্রলীগ নেতার বাড়ীতে হামলা