শনিবার, 15 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকার পর বুটেক্সডিসির নতুন নেতৃত্বে আলভী ও তামজিদ

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:৩১ অপরাহ্ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব কার্যনির্বাহী পরিষদের নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস. এম. আলভী সালমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এপ্যারেল ইন্জিনিয়ারিং বিভাগের মো: তামজিদুর রহমান। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী। ১৪ ফেব্রুয়ারী (শুক্রবার) ক্লাবের উপদেষ্টা আয়েশা সিদ্দিকা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গত ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত ‘বুটেক্স ডিবেটিং ক্লাব ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ’ ক্লাবের গঠনতন্ত্র বা ক্লাবের সংবিধান অনুযায়ী গঠিত হয়নি, প্রধান উপদেষ্টা বরাবর এমন অভিযোগ জমা দেন ক্লাবের পদ প্রত্যাশী সদস্যরা। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় উক্ত পরিষদটি স্থগিত ঘোষণা করা হয়।

পরবর্তীতে প্রধান উপদেষ্টার নির্দেশনায় বুটেক্স ডিবেটিং ক্লাবের ৪০ তম ব্যাচ হতে ৪৪ তম ব্যাচের সভাপতি ও সাধারণ সম্পাদক, সংবিধান প্রণয়ন পর্ষদের উপস্থিতিতে একটি অনলাইন মিটিং করা হয় যেখানে কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ পুর্নগঠন করার লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি জরুরি কমিটি তৈরী করা হয়। উক্ত কমিটির তত্ত্বাবধানে বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করার মাধ্যমে কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ পুনর্গঠন করা হয়।

দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকা এবং ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ কাটাতে নবনিযুক্ত সভাপতি এস. এম. আলভী সাদমান নিজের পরিকল্পনা ব্যক্ত করে বলেন, বুটেক্সডিসি সবসময় বুটেক্সের মানুষের প্রতিনিধিত্ব করে এসেছে এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল থেকে এসেছে। এই শ্রদ্ধাশীলতা বজায় থাকবে সবসময়। আগামীতে বুটেক্সডিসি নিয়মিত সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বুটেক্সডিসির নতুন নেতৃত্ব বদ্ধপরিকর। সুষ্ঠু, সুন্দর এবং বুদ্ধিদীপ্ত চিন্তা চর্চার মাধ্যমে বুটেক্সডিসি আরও এগিয়ে যাবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি।

সাধারণ সম্পাদক মো তামজিদুর রহমান নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের (বুটেক্সডিসি) দায়িত্ব গ্রহণ করা আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে এক মহৎ দায়িত্বের উপলব্ধি। এই সংগঠন শুধু বিতর্ক চর্চার কেন্দ্র নয়; এটি যুক্তিবাদ, বিশ্লেষণধর্মী চিন্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতার একটি প্ল্যাটফর্ম। জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বুটেক্সের সুনাম বৃদ্ধির ক্ষেত্রে বুটেক্সডিসির অবদান উল্লেখযোগ্য। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আমরা আমাদের অবস্থান আরও দৃঢ় করেছি, এবং আমি এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাই। তবে আমাদের দৃষ্টিভঙ্গি কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের উল্লেখযোগ্য কিছু অর্জন রয়েছে, যা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, পুনর্গঠিত কমিটিতে অনুপ সাহাকে সিনিয়র সহ-সভাপতি এবং আবির হোসেন পিয়াসকে সহ-সভাপতি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু তারা দুজনই ইতোমধ্যে  ব্যাক্তিগত কারণ দেখিয়ে প্রধান উপদেষ্টা বরাবর তাদের পদত্যাগের আবেদন জমা দেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব দেয়া হয় ৪৬ তম ব্যাচের আজমাইন মাহতাব হোসেন-কে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শহিদ সেনা ও স্থানীয় সরকার দিবসে নাগেশ্বরীতে আলোচনা সভা ও শোভাযাত্রা

ভিসির নির্দেশে করা মামলার সাক্ষী হয়ে বাগিয়ে নিলেন প্রক্টরের পদ

জাবিপ্রবি’তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হোসাইন আল মামুন

কুবিতে আছিয়ার গায়েবানা জানাজা

জবির এআইএস বিজনেস ক্লাবের নেতৃত্বে আদিব-টুটুল

ববির ক‍্যাম্পাস তারুণ্যের কন্ঠে সবুজের প্রতিধ্বনি!

নড়াইল পৌরসভার ইট-সুরকির জোড়াতালি দিয়ে চলছে সড়কগুলো

নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আদালত থেকে মামলার নথি গায়েব, বিচারাধীন মামলায় কি হবে?