মঙ্গলবার, 8 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মুখে কালো কাপড় বেঁধে ইসরায়েলি সহিংসতার প্রতিবাদ করলো বাকৃবি ছাত্রদল

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ - ৬:৪৩ অপরাহ্ন

গাজায় চলমান ইসরায়েলি হামলা ও পৈশাচিক গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

 

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজয় ‘৭১ ভাস্কর্যের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার, ছাত্রদল নেতা মিরাজ ও শাহীন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

এ সময় মুখে কালো কাপড় বেঁধে বিজয় ‘৭১ ভাস্কর্যের মুখেও প্রতীকীভাবে কালো কাপড় পরিয়ে দেন ছাত্রদল নেতারা।

 

এসময় বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে হাজারো নিরপরাধ মানুষ নিহত হয়েছেন। শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছেন না। গাজা আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।

 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিশ্ব এখনো নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা অত্যন্ত লজ্জাজনক। এ মুহূর্তে গাজাবাসীর জন্য অর্থনৈতিক সহায়তা অত্যন্ত জরুরি। আমরা বাকৃবি প্রশাসনের কাছে আহ্বান জানাই, সবাই মিলে দ্রুত একটি ফান্ড গঠন করে গাজাবাসীর পাশে দাঁড়ানোর।

 

ছাত্রদল নেতা মিরাজ বলেন, ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞ বিশ্ব বিবেককে স্তব্ধ করে দিয়েছে। শিশু, নারী, বৃদ্ধ, হাসপাতাল, স্কুল, মসজিদ—কোনো কিছুই ইসরায়েলের নির্মম হামলা থেকে রেহাই পাচ্ছে না। আল্লাহ কখনোই মজলুমের দোয়া ফেরান না। গাজা ও রাফা মুক্তির স্বাদ অবশ্যই পাবে।

 

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল

মৎস্য অধিদপ্তরের নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন

ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র বর্ণাঢ্য অভিষেক

রাতের আধারে ফসলী জমিতে কাটা হলো পুকুর

ইবিতে “জুলাই অভ্যুত্থানের” ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণা

রাজশাহীর সাবেক সংসদ সদস্যের বডিগার্ড গ্রেপ্তার

ইবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দুর্নীতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

নবনিযুক্ত রেজিস্ট্রারের সাথে পবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

ইউনিস্যাব রাজশাহীর ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ শুরু, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত

নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন