বুধবার, 27 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

১০৮ জন নতুন শিক্ষানবিশ সদস্য নিয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতির যাত্রা

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ - ১১:১৮ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রেকর্ডসংখ্যক ১০৮ জন শিক্ষানবিশ সাংবাদিককে অন্তর্ভুক্ত করে যাত্রা শুরু করেছে। এক আলোচনা সভার মধ্য দিয়ে এই নতুন প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

২৭ নভেম্বর (বুধবার) পবিপ্রবিসাসের কার্যনির্বাহী ও সহযোগী সদস্যদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কৃষি সেমিনার কক্ষে নবীন শিক্ষার্থীদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ শাহীন। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত নবীন শিক্ষার্থীদের শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে ঘোষণা দেন। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।

নবীন শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিকতার প্রতি ব্যাপক আগ্রহ দেখা যায়। পবিপ্রবিসাসে সদস্যপদ নেওয়ার আহ্বানে শতাধিক শিক্ষার্থী সাড়া দেয়, যা সংগঠনের ইতিহাসে অভূতপূর্ব। এ বিষয়ে শিক্ষার্থী গাজী সামিহা রহমান মাহি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নিষ্ঠা, সত্য প্রকাশের সাহসিকতা এবং তাদের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। তাই শুরু থেকেই এই সমিতিতে কাজ করার ইচ্ছা ছিল।” অন্যান্য নবীনরাও সংগঠনের পেশাদারিত্ব ও সত্য প্রকাশের নীতি প্রশংসা করেন।

নবীন সদস্যদের এই আগ্রহের বিষয়ে পবিপ্রবিসাসের সভাপতি নুর মোহাম্মদ শাহীন বলেন, “সাংবাদিক সমিতি আমার কাছে সন্তানের মতো। প্রতিষ্ঠার পর থেকে সব প্রতিকূলতার মধ্যেও আমরা সত্য ও ন্যায়ের পথে থেকেছি। আমাদের এই সততা ও নিষ্ঠার ফলেই নবীনদের এমন অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে।”

উল্লেখ্য, পবিপ্রবিসাস প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সংবাদ পরিবেশনে সততা এবং পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছে, যা নবীনদের মধ্যে সংগঠনের প্রতি আস্থা ও আগ্রহ তৈরি করেছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবিতে পুত্র-কন্যা কোটার সুবিধা পাবেন না শিক্ষক-কর্মকর্তার সন্তানরা

হাবিপ্রবিতে ‘বিজ মাষ্টার’ সিজন ৩ অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যাল সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী এবং এক দশক পূর্তি উদযাপন

বাকৃবিতে বাঁধনের ২৭ বর্ষপূর্তি পালিত

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল

প্রাণিস্বাস্থ্য রক্ষার লড়াই একা লড়ার বিষয় নয়, এটি সম্মিলিত দায়িত্ব- বাকৃবির অধ্যাপক

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

মহাখালী থেকে তামাক কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল

জাককানইবি উপচার্যের নামে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার চেষ্টা