মঙ্গলবার, 1 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিরাজগঞ্জ তাড়াশে বেপরোয়া গতির মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ - ১১:৫০ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতির কারণে মোটর সাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইদ্রিস আলী (৩৮) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের উকিলের পুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইসাইকেল চালক ইদ্রিস তাড়াশ পৌর সদরের ভাদাস মধ্যপাড়া গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।  এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আব্দুল গফুর কর্মকারের ছেলে জুবায়ের হোসেন (১৮) ও একই গ্রামের ইব্রাহিমের ছেলে হুজাইফা (১৯) গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী মাসুদ রানা জানান, সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে আমরা ওই সড়ক দিয়ে অটোযোগে যাওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেল গিয়ে একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তিনজনই গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল কুমার জানান, গুরুতর আহত তিনজনকে নিয়ে আসার আগেই বাইসাইকেল চালক মারা যান। আর মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে মোটরসাইকেল চালক জুবায়ের হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) নাজমুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শ্বশুড়বাড়িতে হামলা: অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুরুতর আহত

প্রাউড অফ পটুয়াখালী নিয়ে বহুদূর এগিয়ে যেতে চায় পটুয়াখালীর রায়হান চৌধুরী

বাকৃবির আশরাফুল হক হলে অবৈধ বৈদ্যুতিক চুলা উচ্ছেদ অভিযান

খানসামায় শীতার্তদের পাশে এস.আই কাইয়ুম

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশী মদ সহ আটক ৩

ফুলবাড়ীতে পরিবেশ রক্ষায় ইটভাটার বিরুদ্ধে অভিযান

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

পাবিপ্রবি প্রেসক্লাবের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল

রাবিতে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বাধ্যতামূলক