বৃহস্পতিবার, 7 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবির এনিম্যাল হাজবেন্ড্রী স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে তন্ময় ও কাফি

মো সাইফুল ইসলাম
মো সাইফুল ইসলাম
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ - ৬:৪০ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল হাজবেন্ড্রী স্টুডেন্টস এসোসিয়েশন (আশা) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এতে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছে ৭ম সেমিস্টারের মোঃ নাজমুস সাকিব তন্ময় এবং জিএস নির্বাচিত হয়েছে ৫ম সেমিস্টারের মোঃ আব্দুল্লাহ হিল কাফি। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১২ টায়  শুরু হয়ে ভোট গ্রহন।  নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও শ্রেণি প্রতিনিধিতে মোট ১০ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৮ জন শিক্ষার্থী।  সর্বমোট ২০৬ জন শিক্ষার্থী এবারের নির্বাচনে ভোট প্রদান করতে পারলেও ভোট দিয়েছেন ২০৩ জন শিক্ষার্থী । 

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. ননী গোপাল সাহা জানান, “পূর্ববর্তী কমিটি বিলুপ্ত হওয়ায় তফসিল ঘোষনার এক মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আজকের এই নির্বাচনে  শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন হয়েছে। ক্যাম্পাসের সার্বিক সকল সমস্যায় এই কমিটি সোচ্চার থাকবে বলে আমি আশাবাদী।”

নব নির্বাচিত ভিপি মোঃ নাজমুস সাকিব তন্ময় বলেন, “আমার এই অবদানের পিছনে আমার বন্ধুদের এবং স্নেহের ছোট ভাই-বোনদের এবং যাদের দোয়ায় আজ আমি সহ-সভাপতি নির্বাচিত হয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কমিটিকে সাথে নিয়ে আমাদের সকল ধরনের একাডেমিক সুযোগ-সুবিধা, সায়েন্টিফিক সেমিনার, জব ফেয়ার আয়োজন, এ.এইচ ডিসিপ্লিনের ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপের সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণ সহ শিক্ষার্থীবান্ধব সকল দাবিদাওয়া আদায় করার লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ।”

নবনির্বাচিত জিএস মোঃ আব্দুল্লাহ হিল কাফি বলেন, “AHSA সবসময় সংস্কৃতিমনা এবং আমরা সবসময় চেষ্টা করবো বিভিন্ন রকম সাংস্কৃতিক সন্ধ্যা, খেলাধুলার আয়োজন করতে। সেইসাথে এনিম্যাল হাজবেন্ড্রীকে আমরা আলাদা ফ্যাকাল্টি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই”

জানা যায়, গত ২২ অক্টোবর প্রফেসর ড. ননী গোপাল সাহা স্বাক্ষরিত AHSA নির্বাচন তফসিল ২০২৪ ঘোষনা করা হয়। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. স্বপন কুমার ফৌজদার, প্রফেসর ড. কাউসার মিয়াজ বিন সুফিয়ান, প্রফেসর ড. আশরাফুল ইসলাম এবং আইবিন জাহান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবির আশরাফুল হক হলে অবৈধ বৈদ্যুতিক চুলা উচ্ছেদ অভিযান

যশোরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে জামায়াত, ছয়টি সম্ভাব্য আসন বন্টন

আগামীকাল খানসামায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বিএনপির প্রস্তাবে দলীয় স্বার্থ রয়েছে, এনসিসিই সমাধান: সারজিস

ইবি মিউজিক আসোসিয়েশনের সভাপতি ইমন, সম্পাদক রাব্বী

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

যবিপ্রবিতে গুচ্ছ পরীক্ষায় ‘সি’ ইউনিটে আসন পড়েছে ১৫৫৯ শিক্ষার্থীর

পাবিপ্রবি প্রেসক্লাবের নতুন কমিটি

ইসরায়েলের গণহত্যা ও ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে দিরাইয়ে বিক্ষোভ মিছিল কাল

পোরশায় ভি জি এফ কার্ড ধারীদের মাঝে চাউল বিতরণ