শুক্রবার, 7 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নিয়োগ

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ৭ মার্চ ২০২৫ - ২:১৪ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  রোভার ও গার্ল ইন রোভার স্কাউট এবং পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ কমিটির সার্বিক সহযোগিতার জন্য সিনিয়র রোভার মেট এবং রোভার মেট নিয়োগ করা হয়েছে। 

৫ মার্চ (বুধবার) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং সম্পাদক প্রফেসর ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ সেশন এর আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান বেনজিন। রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ সেশনের আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী মীর মোহাম্মদ নুরুন্নবী, মো. হাবিবুর রহমান ও সজীব বড়ুয়া এবং ২০১৯-২০ সেশনের কৃষি অনুষদের শিক্ষার্থী মো. জাভিদ রহমান অংকন ও মো. শাহারিয়ার আবেদীন।

এ বিষয়ে সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত মোঃ নাঈমুর রহমান বেনজিন বলেন, আমার উপর এ গুরু দায়িত্ব অর্পণের জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পবিপ্রবি রোভার স্কাউটকে শক্তিশালী করতে ও ভবিষ্যতে আরো বেশি স্বেচ্ছাসেবী কাজকে এগিয়ে নিতে আমার চেষ্টা অব্যাহত থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডিআইইউসাসের নিন্দা

হাবিপ্রবিতে ‘Solidworks Contest’ আয়োজিত

যবিপ্রবি রোবো সোসাইটির নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

পাবিপ্রবিতে মশাল মিছিল কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে

চলমান সার সংকট ও মূল্য নিয়ন্ত্রণে সভা

পোরশায় বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫ এর ময়মনসিংহ বিভাগীয় বাছাই সম্পন্ন

৩৩তম কার্যনির্বাহী কমিটিকে বিদায় সংবর্ধনা দিল রাবি প্রেসক্লাব

নড়াইলে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর