বৃহস্পতিবার, 2 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ - ৭:৩৩ পূর্বাহ্ন

বায়ু দূষণ রোধে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চলে।

এই সময় একটি অবৈধ ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

অভিযানে উপজেলার হাউশার শিরমান্দি এলাকার মেসার্স এএমবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ভাটাটির উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেন নঈম উদ্দিন।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাসেদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাঁটি স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাঁটি ও বায়ুদূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ ও পরিদর্শক টিটু বড়ুয়া উপস্থিত ছিলেন। এ অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় আ.লীগ সভাপতির ইসলামী আন্দোলনে যোগদান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে লাগামহীন স্বেচ্ছাচারিতার প্রভাব এবার বিজয় ২৪ হলে – বিতর্ক সৃষ্টি যেন ভিসি ও তার অনুচরদের একমাত্র কাজ

নড়াইলে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং

রাত পোহালেই বুটেক্স ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বে ১৫ ভর্তিচ্ছু

নারী ফুটবলে অস্থিরতা: কোচ বাটলারের হুঁশিয়ারি, কঠোর অবস্থানে খেলোয়াড়রা

আইনের তোয়াক্কা করছেন না ববি উপাচার্য শুচিতা শরমিন

পাবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইইই বিভাগ

যবিপ্রবি দিবসে এন্টি ড্রাগ সোসাইটির সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

জনগণের আস্থার দল বিএনপি-যশোর জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান, ২য় অধিবেশনের ভোটগ্রহণ শুরু