বৃহস্পতিবার, 6 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাত পোহালেই বুটেক্স ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বে ১৫ ভর্তিচ্ছু

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ - ৫:৪১ অপরাহ্ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামীকাল (৭ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬৪০টি আসনের বিপরীতে এবার পরীক্ষা দেবেন ৯,২৭৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ১৫ জন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত। এবারের পরীক্ষা দুটি পৃথক কেন্দ্রে অনুষ্ঠিত হবে—প্রথম ৪,২৭৩ জন পরীক্ষার্থী বুটেক্স ক্যাম্পাসে এবং বাকি পরীক্ষার্থীরা বিএফ শাহীন কলেজ, ঢাকায় পরীক্ষা দেবেন। পরীক্ষাটি মোট ২০০ নম্বরের হবে, যেখানে গণিত, পদার্থবিজ্ঞান, এবং রসায়নে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর বরাদ্দ থাকবে।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৩ মার্চ। মেধাতালিকার ভিত্তিতে সর্বোচ্চ ৩,০০০ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় ৪০% এর কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের অকৃতকার্য বলে গণ্য করা হবে এবং তাদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।

ভর্তি পরীক্ষার নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আবাসিক এলাকা ও হলসমূহে আজ সকাল ৯টা থেকে আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত ৩৩ ঘণ্টা ইন্টারনেট ওয়াইফাই সংযোগ বন্ধ থাকবে। এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনও সক্রিয় থাকবে।

বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে শুভকামনা। বুটেক্স বাংলাদেশের অন্যতম সেরা টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে এবার ৬৪০ জন শিক্ষার্থী ভর্তি হবে। নতুন বিভাগ হিসেবে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং যুক্ত হচ্ছে। আশা করছি, দুই কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, এবার মোট ১১টি বিভাগে ৬৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেবে বুটেক্স। এর মধ্যে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৮০টি করে। এছাড়া টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে আসন রয়েছে ৪০টি করে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

বাইডেনের উল্টো বক্তব্য নেতানিয়াহুর, সিনওয়ারকে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা

বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ

আট দফা দাবিতে শেরেবাংলা নগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

ভারতে চিকিৎসার জন্য যাওয়ার পথে ইডেন কলেজের হত্যা মামলার ছাত্রলীগ নেত্রী ও তার ভাই বেনাপোলে আটক

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ  গ্রেফতার দুইজন

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্থাপনার নাম পরিবর্তন: নতুন নামে পার্ক, হল ও স্কয়ার

শান্ত-মুশির ব্যাটে স্বপ্ন বুনছে বাংলাদেশ, শান্ত পেলেন শতকের দেখা

মাভাবিপ্রবি অর্থনীতি বিভাগের সাথে মোলভি বাড়ি প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে “Ratio et Oratio” শীর্ষক বিশেষ মুটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত