শনিবার, 7 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইইই বিভাগ

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ - ৮:৪১ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আয়োজিত শহীদ মাহবুব হাসান নিলয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে গণিত বিভাগকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইইই বিভাগ।

প্রথমার্ধেই ম্যাচের একমাত্র গোলটি করেন ইইই বিভাগের খেলোয়াড় শাহজাহান বাদশাহ। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও আর গোলের দেখা মেলেনি। ফলে ১-০ গোলের ব্যবধানে জয়ী হয়ে শিরোপা নিশ্চিত করে ইইই বিভাগ।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন পাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল-আওয়াল। তিনি টুর্নামেন্টে প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ খেলোয়াড়দেরও পুরস্কৃত করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আমিরুল ইসলাম মিরু। সঞ্চালনায় ছিলেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের সহকারী অধ্যাপক ফাতিন ইশরাক।

পুরস্কার দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, “আমি অনেক আনন্দিত যে কোন বিশৃঙ্খলা ছাড়াই পুরা টুর্নামেন্ট শেষ হয়েছে। এই টুর্নামেন্টে যদি কোন বিশৃঙ্খলা হতো তাহলে সারাদেশে আমাদের ক্যাম্পাসের নামে বদনাম হতো। এ জন্য আমি খেলার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আমি দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ কয়েকটি কাজের মধ্যে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন ছিল একটি। আমাদের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আবার প্রাণবন্ত হয়ে উঠেছে এটাই আমাদের বড় আনন্দের। খেলা নিয়ে শিক্ষার্থীরা যে ধৈর্যের পরিচিত দিয়েছেন সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।”

এ সময় আরো বক্তব্য রাখেন শহীদ মাহবুব হাসান নিলয়ের পিতা আবুল কালাম আজাদ। তিনি বলেন, “নিলয় সব সময় খেলাধুলা নিয়ে পড়ে থাকতো। আমি জিজ্ঞেস করলে বলতো, বাবা আমি রাতে পড়ি দিনে খেলাধুলা নিয়ে থাকি। জুলাইয়ে যখন আন্দোলন শুরু হয় তখন নিলয়কে ঘরে রাখা যায়নি। সে এদেশের জন্য জীবন দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে বড় কষ্টের বিষয় এত দিন হয়ে যাওয়ার পরেও নিলয়ের খুনিদের কেউ ধরা পড়েনি, তারা আজও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। আমি সবাইকে বলবো যদি নিলয় হত্যার খুনিদের বিচার না হয় তাহলে নিলয়ের রক্তের সাথে বেইমানি করা হবে, শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে।”

ফাইনালে প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন শাহজাহান বাদশাহ। গোল্ডেন বুট পান ইইই বিভাগের মেহেদী হাসান রানা, আর গোল্ডেন বল পান আয়ুন খান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে এনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় শেখ হাসিনা ট্রেন হামলা মামলা: হাই কোর্টে সব আসামি খালাস

ভ্যানে শাকসবজি বিক্রি করেই চলে যার জীবন

নড়াইলে মদসহ বাঁধন বিশ্বাস গ্রেফতার

বাকৃবির আশরাফুল হক হলে জুলাই বিপ্লব টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর হামলা : ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর সনদ বাতিল

মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ফুলবাড়ী বণিক সমিতির পরিষ্কার অভিযান ও প্রচারণা

কবর থেকে তোলেন মানুষের কঙ্কাল বিক্রি হতো ঢাকায়

বৈশাখী শোভাযাত্রায় অংশ না নেওয়ায় খাবার বন্ধ করলেন ইবি প্রভোস্ট

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে যবিপ্রবিতে দোয়া মাহফিল