সোমবার, 31 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঈদে বাড়ি ফিরতে না পারা মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ৩১ মার্চ ২০২৫ - ৯:৩৮ অপরাহ্ন

মো.জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি: ঈদ সবার জন্য পবিত্র ও আনন্দের একটি দিন। এই দিনটি সবাই তার পরিবারের সাথে উপভোগ করতে চায়। কিন্তু জীবনের বেড়াজালে অনেকসময় তা হয়ে উঠে না। থাকতে হয় বাড়ি থেকে দূরে, পরিবার থেকে দূরে। এরকম কিছু শিক্ষার্থী যারা চাকরির পড়াশোনা ও বিভিন্ন কারণে বাসায় ফিরতে পারেন নি তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা ও এফটিএনএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক। অর্থনীতি বিভাগের হলে থাকা শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন বিভাগীয় চেয়ারম্যান এবং এফটিএনএস বিভাগের চেয়ারম্যান শিক্ষার্থীদের সাথে নিয়ে মধ্যাহ্নভোজ করেছেন। এফটিএনএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো.আজিজুল হক জানান, “ঈদ বা বড় কোন পার্বণেও কিছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই থেকে যায়, তারা নিজের বাসায়/গ্রামেরবাড়ি যায়না! বিষয়টা অভূত লাগলেও আমার দেখা অনেক গুলো ঘটনা বিশ্লেষণে দেখেছি, এই সব শিক্ষার্থীরা পরিবারহীনতার মতো কোন শূন্যতা, ফ্যামিলির প্রতি তীব্র কোন অভিমান কিংবা তাদের নিজস্ব স্বপ্নপূরনের মিশনে এতোটাই প্রতিজ্ঞাবদ্ধ যে স্বপ্নপূরণের আগে তারা কোন উল্লাসেই মাততে চাননা! আমার নিজের ক্যাম্পাসেও শিক্ষাজীবনে এমন কিছু ব্যতিক্রমী মানুষের সাথে পরিচয় ছিল। সেই অভিজ্ঞতা থেকেই, ঈদের আগেরদিন যখন জানলাম আমার বিভাগের কিছু শিক্ষার্থীরা এই ঈদে শূন্য ক্যাম্পাসেই থাকছেন, বাড়ি যাচ্ছেনা! তাদের সেই একাকীত্বের শক্তিকেই কাছথেকে দেখতে ঈদের দুপুর তাদের সাথেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ওদের জন্য দুপুরের খাবারের ব্যবস্হা করেছি এবং আমিও অংশগ্রহন করেছি ওদের সাথে। এ সুখের নেই কোন সীমানা।” অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা বলেন, “ঈদের দিন সবাই পরিবারের ভালো খাবার খেতে পারে কিন্তু হলে থাকা শিক্ষার্থীদের সেই সুযোগ নেই। তাই তাদের জন্য এই ক্ষুদ্র এই ব্যবস্থা।” এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের মনে আনন্দের এক নতুন মাত্রা যোগ করেছে। প্রিয়জনদের থেকে দূরে থাকলেও তাদের এই উষ্ণ আয়োজন ঈদের আনন্দকে আরও গভীর ও হৃদয়গ্রাহী করে তুলেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে Intellectual property Rights In Bangladesh Education Sector শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শহীদ সালাহউদ্দিনের ভাইয়ের আবেগঘন আহ্বান: ত্যাগ ও ইনসাফের পক্ষে চাইলেন ভোট

বাকৃবিতে পুলিশের হাতে দুই ছিনতাইকারী আটক

গবেষণা: মেশিন লার্নিংয়ে ব্রুসেলোসিস শনাক্তকরণ ও নিয়ন্ত্রণে সফলতা

নাগেশ্বরীতে ফ্যাসিস্ট প্রভাবের বিরুদ্ধে ইউএনও বরাবর বিএনপির স্মারকলিপি প্রদান

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জন্য ইউজিসি অর্থায়নে প্রশিক্ষণ

আমাদেরও অধিকার ছিল বিশ্ববিদ্যালয় দিবস পালন করার

ক্যাম্পাসের ভ্যানচালকদের মাঝে ইবি ছাত্রদল নেতার ইফতার বিতরণ

সমসাময়িক ইস্যু নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মশাল হাতে বিক্ষোভ মিছিল

কাগমারী ব্রিজে মাইক্রোবাস দুর্ঘটনায় মাভাবিপ্রবির শিক্ষার্থী পার্থ আহত