সোমবার, 6 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে র‌্যাব-১১ রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম শুরু

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ - ১:১১ পূর্বাহ্ন

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত চলে যায়। ৫ আগষ্টের সেই পট পরিবর্তনের পর দেশে পুলিশি কার্যক্রম পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়।

 

সেই সুযোগে বাড়তে অপরাধ। অভ্যুত্থান পরবর্তী গত কয়েক মাসে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ নানা রকম অপরাধ ঘটে পুরো দেশ জুড়েই। তবে সম্প্রতি নারায়ণগঞ্জে আশংকা জনক হারে ছিনতাই এবং ছিনতাই পরবর্তী হত্যাকান্ড বেড়ে যায়। বেশ কয়েকটি উল্লেখ যোগ্য ঘটনাও ঘটে নারায়ণগঞ্জে। তার মধ্যে সবচেয়ে আলোচিত গত ১২ ডিসেম্বর বিশ^বিদ্যালয় পড়ুয়া ছাত্র সিমান্ত হত্যার ঘটনাটি। এছাড়াও ডাকাতি, চুরির ঘটনাও আশংকা জনক হারে বেড়েছে। 

দেশের আইন-শৃঙ্খলা নিরাপত্তা জোরদার করতে এবং অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা এবং দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে র‌্যাব সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় নারাণয়গঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১১ সম্প্রতি রোবাস্ট পেট্রোল কার্যক্রম পরিচালনা শুরু করেছে।

 

সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে র‌্যাব-১১ এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত টহল মোতায়েন রাখা হয়েছে।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ যেকোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নারায়ণগঞ্জের চিটাগাংরোড, সাইনবোর্ড, কাঁচপুর ব্রীজ, ভুলতা-গাউছিয়া, মেঘনা ব্রীজ, সোনারগাঁ, এলাকায়সহ সাতটি জেলায় (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এবং লক্ষ্মীপুর) নিয়মিত রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে।

পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। র‌্যাব-১১ মিডিয়া অফিসার এএসপি সনদর বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে কাল

বাকৃবিতে ‘আদর্শ জীবন গঠনে ইসলাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হলেন জাবি অধ্যাপক নুরুল ইসলাম

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানেই নির্মিত করার প্রস্তাব সচেতন মহলের

চুনারুঘাট সীমান্তে ফের ২২ জনকে পুশ-ইন করেছে ভারতীয় বিএসএফ ২ জন আহত 

কুড়িগ্রামে ভিজিএফের চার মেট্রিক টন চাল জব্দ: চেয়ারম্যান-বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

বুলেটিন বার্তায় প্রকাশিত তানভীর শাকিলের কবিতা স্বপ্নের উড়ান

বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ

বোনকে নির্যাতনের প্রতিবাদে ভাইকে হত্যা: আল আমিনের মৃত্যুদণ্ড