শুক্রবার, 18 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শতবর্ষী ৫টি কড়ইগাছ কেটে ফেলেছে হবিগঞ্জ জেলা পরিষদ 

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ - ৭:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

হবিগঞ্জ জেলা পরিষদ ৯টি কড়ই গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী শুক্রবার ছুটির দিনে জেলা পরিষদ মিলনায়তনের আঙিনায় থাকা ৯টির মধ্যে ৫টি কেটে ফেলায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রায় ৪০ বছরের পুরনো গাছগুলো এতোদিন পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করেছে। পার্শ্ববর্তী বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্লাসের ফাকে গাছের নীচে অবসর সময় কাটাতেন। এছাড়া নানা প্রজাতির পাখির অভয়ারণ্য ছিল। জেলা পরিষদ সূত্র জানায় মিলনায়তনের বাউন্ডারী ওয়াল রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত ২৫ ফেব্রুয়ারি পরিষদের মাসিক সভায় মাত্র ৬৯ হাজার ৫শ টাকায় ৯টি গাছ দরদাতা হারিছ মিয়ার কাছে বিক্রি করতে একমত হন উপস্থিত কর্মকর্তারা। সে অনুযায়ী শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বড় বড় ৫টি গাছ কেটে ফেলেছেন ঠিকাদারের লোকজন। এদিকে গাছ কাটার খবর শুনে পরিবেশ কর্মী ও ছাত্রছাত্রীরা জেলা পরিষদ মিলনায়তনে এসে এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাঁরা অবিলম্বে গাছ কাটা বন্ধের দাবি জানান।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, পরিবেশ রক্ষায় গাছ অন্যতম।সেখানে জেলা পরিষদ গাছ কেটে ওই এলাকাটিকে উজার করে দিচ্ছে। যা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও গাছ কাটা কমিটির সদস্য সচিব নূরুল ইসলাম বলেন, গাছগুলোর কারনে মিলনায়তনের সীমানা দেয়ালের ক্ষতি হচ্ছিল। জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ায় বাকী গাছগুলো কাটা স্থগিত করা হয়েছে।

জেলা পরিষদের প্রশাসক ও হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেন, বয়সের কারনে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ায় আমরা কাটার সিদ্ধান্ত নিয়েছি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ধনুয়াখলা মাওলানা আলী আহাম্মদ(র:) পাঠাগার উদ্বোধন

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ২১ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়েট

অবশেষে শাশুড়িকে হত্যা করে পালিয়ে যাওয়া জামাতাকে গ্রেফতার করেছে পিবিআিই

জুলাই গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড

বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে ইবি ছাত্রশিবিরের মতবিনিময়

কাগমারী ব্রিজে মাইক্রোবাস দুর্ঘটনায় মাভাবিপ্রবির শিক্ষার্থী পার্থ আহত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডিআইইউতে ১১ দিনের অবকাশ ঘোষণা

সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে হবে: জামায়াত নেতা লিটন

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং

মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেল এক পরিবারের শেষ আশার আলো