বুধবার, 19 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ১৯ মার্চ ২০২৫ - ৭:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ভুমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ বুধবার বিকেলে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন ভুমি অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত রাসেল মিয়া চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ রজব আলীর ছেলে। চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই জানান, গ্রেপ্তার রাসেল মিয়া চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বৃন্দাবন সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সভাপতি ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ছিলেন। এ সময় তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে বিভিন্ন কর্মসুচীতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। সেই মামলার এজাহারভূক্ত আসামী রাসেল মিয়া।

এছাড়া তার বাবা মোঃ রজব আলীর বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। ৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে শায়েস্তাগঞ্জ ভুমি থেকে আজমিরীগঞ্জ জলসুখা ভুমি অফিসের বদলী হন রাসেল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সাম্য হত্যা: ৩ দফা দাবিতে বাকৃবি ছাত্রদলের কালোব্যাজ ধারণ

জয়পুরহাটে রুটি বানানোর কারিগরের রডের আঘাতে ওয়েটারের মৃত্যু

বাকৃবিতে ‘আদর্শ জীবন গঠনে ইসলাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষা উপলক্ষে ১ দিন পবিপ্রবির ক্লাস কার্যক্রম বন্ধ

দুর্নীতিমুক্ত নেতৃত্ব ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় অঙ্গীকার- মাওলানা রফিকুল ইসলাম খান

ছাত্র-শিক্ষক মিলে ক্যাম্পাস পরিচ্ছন্নতায় যবিপ্রবির কালচারাল সোসাইটি

বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান স্টল সাজসজ্জায়

একটি দলকে খুশি করার জন্য নির্বাচন আগানো দুঃখজনক: নাসীরুদ্দীন পাটওয়ারী

অভিন্ন সুরে এক সুস্থ পৃথিবীর স্বপ্ন নিয়ে ওয়ান হেলথ দিবস

পাবিপ্রবির রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি