মঙ্গলবার, 1 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই বিপ্লব উদযাপন

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ - ১০:৪১ অপরাহ্ন

র‌্যালি, জাতীয় সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা, জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জুলাই বিপ্লব উদযাপন করা হয়েছে।

 

আজ মঙ্গলবার ০১ জুলাই সকাল ১১ টায় যবিপ্রবির প্রধান ফটক হতে র‌্যালির মধ্য দিয়ে জুলাই বিপ্লব উদ্যাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে যবিপ্রবির অধ্যাপক ড. মোঃ শরীফ হোসেন গ্যালারীতে শুরু হয় “জুলাই বিপ্লব এবং নতুন বাংলাদেশ” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন।

 

যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) জুলাই বিপ্লবের তাৎপর্য উল্লেখ করে বলেন, জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছে তাদের আশু সুস্থতা কামনা করছি। জুলাই যোদ্ধাদের কথা স্মরণ করলেই নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা পাই। অনেক সংগ্রাম ও ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। তাদের এই ঋণ কখনোই শোধ করা সম্ভব নয়। তবে যদি আমরা সবাই একতাবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে এই দেশকে আদর্শ দেশ হিসেবে গড়তে পারি তাহলেই তাদের এই আত্মত্যাগ সফল হবে। বৈষম্যহীন ও শোষণহীন দেশ গড়াই হোক আমাদের নতুন দিনের অঙ্গীকার।

 

আলোচনা সভা শেষে যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও যারা অসুস্থ রয়েছে সেসকল বীরদের আশু সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এছাড়াও যবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে ৩৬ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে। 

 

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির সাংবাদিক সমিতির সভাপতি মো. ওয়াশিম আকরাম, দপ্তর সম্পাদক মো. মোতালেব হোসাইন, পিইএসএস বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন, আইপিই বিভাগের শিক্ষার্থী মো. সামিউল আজিম, গণিত বিভাগরে শিক্ষার্থী মো. সুমন আলী, ইএসটি বিভাগের শিক্ষার্থী হাবীব আহমেদ শান, এফই বিভাগের শিক্ষার্থী মো. তপু ইসলাম, জিইবিটি বিভাগের শিক্ষার্থী সামিউল আলিম সামি, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, মডার্ন ফিস হ্যাচারী অ্যান্ড ওয়েট ল্যাবের ল্যাব টেকনিশিয়ান মো. জামাদুল ইসলাম জিম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রভাষক মো. শাহানুর রহমান শুভ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রমজানে পাবিপ্রবির হলের খাবারের মান-ভর্তুকি বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নেতৃত্বে আশিক ও সিয়াম

বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে গবেষণায় গুরুত্বপূর্ণ: পাবিপ্রবির উপাচার্য

ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার প্রতিবাদে মধ্যরাতে মাভাবিপ্রবিতে বিক্ষোভ

প্রশাসনের নজরদারির অভাবে বাকৃবিতে বাড়ছে অসামাজিক কার্যকলাপ

নাগেশ্বরীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তাড়াশে দেশিগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত 

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত 

যশোরে মদ্যপ অবস্থায় গুলিবিদ্ধ হানিফ, সন্দেহের তালিকায় চেয়ারম্যান টুটুল

বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল: দাবি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি