শুক্রবার, 31 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবির ছাত্রলীগ নেতা আটক বিকেলে ঘুরতে গিয়ে

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ - ১০:১৬ অপরাহ্ন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। তার নাম সালমান ফারসি শোভন। তিনি বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সভাপতি।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে পাবনা সদর থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, “সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব চলছিল। ওই ছাত্রলীগ নেতা বিকেলে বাইক নিয়ে এডওয়ার্ড কলেজে ঘুরতে যান। এ সময় কিছু ছেলে তাকে চিনতে পেরে আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে।”

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম বলেন, “যাকে আটক করা হয়েছে তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদধারী নেতা। আমরা এ বিষয়ে কাজ করছি।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়ি থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী

পাবিপ্রবিতে জোনাকির নেতৃত্বে শরিফুল-রাকিব

শান্তিগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ ছয় ডাকাত গ্রেফতার

৮ম বিশ্ববিদ্যালয় দিবসে হঠাৎ থমকে যায় জমকালো আয়োজন, শিক্ষার্থীদের ক্ষোভ

টাংগাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ 

শান্তিগঞ্জে হাওরে যুবকের নৃশংস লাশ উদ্ধার

জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা জাতীয় নাগরিক পার্টি যশোরের

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: প্রস্তুতি শেষ, ভর্তি যুদ্ধ শুরু

শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ছাত্রদলের নানানধর্মী উদ্যোগ

জলজ আগাছার গুরুত্ব ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরলেন বিনার মহাপরিচালক