বুধবার, 30 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা

প্রতিবেদক
Md. Jubayer Islam
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ - ৪:৫৮ অপরাহ্ন

সরকারি তিতুমীর কলেজকে অধিভুক্তির বেড়াজাল থেকে মুক্তি এবং তিতুমীর বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তিতুমীর এর শিক্ষার্থীরা। মিছিলের সময় শিক্ষার্থীরা, ‘টাইম আউট টাইম আউট, সংস্কার কমিটি টাইম আউট’, ‘ডিমান্ড ফর নর্থ সিটি, তিতুমীর ইউনিভার্সিটি’, বলে স্লোগান দিয়েছেন। 

আজ ৩০ অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভ কর্মসূচির মিছিল নিয়ে মহাখালী আমতলী, রেলগেট হয়ে তিতুমীর কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ

মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ দায়িত্ববান সকলের নিকট ৯৪ পেইজের স্মারকলিপি সহ ফাইল হস্তান্তর করি। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করলেও রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দেননি। তাই আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছি আমরা।

এক প্রেস রিলিজে তিতুমীর কলেজের বৃহত্তর প্লাটফর্ম “তিতুমীর ঐক্য” জানান, “তিতুমীর বিশ্ববিদ্যালয়” সাবেক, বর্তমান ও নবীনদের প্রাণের দাবি। একটি বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি রাষ্ট্রের অন্যতম জ্ঞান চর্চার কেন্দ্র। যেখানে রাষ্ট্র বিনির্মাণে জ্ঞান উৎপাদন ও চর্চা করা হয়। ঢাকা উত্তর সিটির মতো গুরুত্বপূর্ণ জায়গায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলে তা রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতো।

সরকার থেকে সাড়া না পেয়ে ৩ দফা দাবি নিয়ে তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে । এর মধ্যে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সাথে রাষ্ট্র কোনরূপ যোগাযোগ না করেই সাত কলেজ সংস্কারের জন্য নতুন কমিটি ঘোষণা করে। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ৩ দফা দাবি বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ না করায় তিতুমীরের শিক্ষার্থীরা এ কমিটিকে “টাইম আউট” ঘোষণা করে। ফলশ্রুতিতে ৩ দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হল- ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা “তিতুমীর ঐক্যের” ব্যানারে আরও ঘোষণা দিয়েছে উক্ত ৩ দফা আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাস্তবায়িত না হলে ঐতিহাসিক “বারাসাত ব্যারিকেড টু মহাখালী” রবিবার ডাক দিতে বাধ্য হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সিমাগো র‌্যাঙ্কিংয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ স্থান অর্জন

লংমার্চের চেতনায় ফিরে দেখা বাংলাদেশের পানি আন্দোলন

বশেফমুবিপ্রবির প্রথম প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসাইন

ফুলবাড়ীতে ল্যাম্পি আক্রান্ত গরুর পঁচা মাংস বিক্রির সময় কসাই আটক, জনতার গণধোলাই

ফতুল্লা থানা জামায়াতের শীতবস্ত্র বিতরণ

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২২ জুন, নিকটস্থ বিশ্ববিদ্যালয়ে করা যাবে নিশ্চয়ন

গোপালগঞ্জে ট্রাক চাপায় চিকিৎসক নিহত, স্ত্রী আহত

যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে তিন শিশু জখম

‘ভাত মানেই মোটা হওয়া’—ভুল ধারণা ভাঙছেন পুষ্টিবিদরা

আইসিপি প্রতিযোগিতায় যবিপ্রবির অভাবনীয় সাফল্য