মঙ্গলবার, 13 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
মঙ্গলবার, ১৩ মে ২০২৫ - ৬:০৭ অপরাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অরিত্র নামের এক শিক্ষার্থীকে থানায় সোপর্দ করেছে স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। সোমবার (১২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘটনা ঘটে।

এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, ছাত্রলীগ সন্দেহে ওই ছাত্রকে তুলে এনে থানায় সোপর্দ করেছে মতিহার থানা ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। প্রাথমিকভাবে জানতে পেরেছি সে ছাত্রলীগের রাজনীতি সঙ্গে সংশ্লিষ্ট ছিল। এখন পর্যন্ত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সোমবার (১২ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মোটরসাইকেল নিয়ে দুই শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করছিল। এসময় কয়েকজন এসে তাদের হঠাৎ মারধর করে এবং একজনকে তুলে নিয়ে যায়। অরিত্র বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, প্রধান ফটক থেকে শিক্ষার্থী অপহরণের অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়। তখন কয়েকজন মিলে ওই ছাত্রকে তুলে নিতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জানতে পারি তাকে মতিহার থানা সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অরিত্রের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। বিষয়টি সমাধানে আমরা কাজ করছি।অরিত্রের নামে কোন মামলা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ছিনতাইকারী গ্রেপ্তার

পাবিপ্রবি শাখার নতুন কমিটি দিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

রাবির সাথে স্কয়ার ফার্মার সমঝোতা স্মারক স্বাক্ষর

তালতলীতে ইউপি সদস্য’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,ঝাড়ু ও জুতা মিছিল

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত, সর্বোচ্চ ৮৬.৫ মার্ক

যশোরে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায়

যবিপ্রবির ইইই বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

বাংলার ঐতিহ্য ধরে রাখতে পাবিপ্রবিতে বৈচিত্র্য ও আনন্দে উদযাপিত বাংলা নববর্ষ