শুক্রবার, 24 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মোল্লা কলেজের নারী শিক্ষার্থীর বাজে অঙ্গভঙ্গি, সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

প্রতিবেদক
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ - ১০:৫০ অপরাহ্ন

প্রতিষ্ঠার ৭৫ বছর পর নিজস্ব পরিবহন পেয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। উদ্বোধনের প্রথম দিন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শিক্ষার্থীদের বহন করা বিআরটিসির একটি বাস থেকে যাত্রাবাড়ী এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) একটি বাসের ভেতরে থাকা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে ‘ভুয়া-ভুয়া’ বলে দুয়োধ্বনি দেওয়ার অভিযোগ তুলেছেন মোল্লা কলেজের শিক্ষার্থীদের একাংশ।

সেদিন আসলে কি ঘটেছিল সোহরাওয়ার্দী কলেজের মুক্তি বাসে। তাই জানতে চেষ্টা করবো সে দিনের বাসে থাকা কয়েকজন শিক্ষার্থীদের মুখ থেকে।

মুক্তি বাসের দোতলার মাঝামাঝি বসেছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহীন ভুঁইয়া । তিনি বলেন, মোল্লা কলেজের বাস যখন সোহরাওয়ার্দী কলেজর বাসকে ওভারটেক করে আগে যায়। তখন মোল্লা কলেজের এক মেয়ে মিডেল ফিঙ্গার দেখায়। যার কারনে সোহরাওয়ার্দী কলেজ বাস আবার মোল্লা কলেজের  বাসকে  ওভারটেক করে ভুয়া ভুয়া ধ্বনি দেয়।

হিরা রহমান নামে এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, অনেকে দেখছি সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছেন, আমরা যখন ডিএমআরসি সামনে দিয়ে যাই তখন সবাই সবাইকে বলে দিছে কেউ বাজে মন্তব্য করবেন না। আমাদের মুখে ছিল শুধু সোহরাওয়ার্দী সোহরাওয়ার্দী স্লোগান। কাঁচপুরের ঐদিকে আমাদের বাস থামানো হয় কারণ আমাদের আরেকটি বাস পিছনে ছিল ওইটার জন্য অপেক্ষা করছিলাম। তারপর ডিএমআরসি এর একটি বাস আসলো, আমাদের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী সোহরাওয়ার্দী বলে তখনো স্লোগান দিচ্ছেন। আমাদের স্লোগান দেখে মোল্লা কলেজের এক ছাত্রী মিডল ফিঙ্গার দেখায়। আমাদের কলেজের একটি শিক্ষার্থীর সাথে মোল্লা কলেজের একটি বাসের ঘেষা লেগে যায়, তারপর সে একটু চিল্লায় তবে কোন বাজে অঙ্গভঙ্গি দেখায় নি।

ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আয়েশা মনি জানান, ডিএমআরসির কলেজের সামনে দিয়ে আমাদের বাস যাওয়ার সময় ঐ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিলো। মূলত কলেজ তখন ছুটি হয়। এসময় তারা আমাদের কলেজের বাস দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। তখন আমাদের কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী সোহরাওয়ার্দী বলে স্লোগান দিতে থাকে।

পরবর্তীতে ডিএমআরসির কলেজের ছাত্র-ছাত্রী উভয়ের একটি বাস আমাদের বাসের পাশ দিয়ে যাচ্ছিলো। সেই মূহুর্তে  আমাদের বাস ডিএমআরসির সাথে  ভুল রাস্তায় চলে যায়। আর সেই রাস্তায় অনেক জ্যাম থাকায় আমাদের কলেজের কয়েকজন শিক্ষার্থী বাস থেকে নেমে গাড়ি ঘুরিয়েছিলো। ঠিক ঐ সময় ওদের কয়েকজন মেয়ে বাজে বাজে ইঙ্গিত করলে আমাদের কলেজের ছেলেরা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিলো। আর ফটোগুলো সেই জায়গার যেখানে বাসটা ঘোরানো হয়েছিল।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে রাতভর র‍্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭

পবিপ্রবি ভিসির নববর্ষের কার্ডে খুশি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা

পুলিশি অভিযানে আওয়ামী নেতা আটক: ফ্যাসিবাদ দমন অভিযান

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: চারটি ইটভাটা বন্ধ

রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা

নাগেশ্বরীতে প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

রাবিতে ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

পবিপ্রবিতে সুসজ্জিত ট্রেজারার কার্যালয়ের উদ্বোধন

দুমকিতে কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার, মামলা নিতে পুলিশের গড়িমসি!

শেরপুরে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত, বাসে আগুন